মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ১০ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সিএমএম আদালত।
আদালতে উপস্থিত হওয়ার তারিখে অসুস্থতাজনিত কারণে হাজির হতে পারেননি জানিয়ে সময়ের আবেদন জানালে তা মঞ্জুর করে আদালত এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হলে তা শুনানির জন্যও ১০ এপ্রিল দিন ঠিক করেছেন আদালত।
ওদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করতে ১০ মার্চ পরবর্তী তারিখ ঠিক করেছেন বিশেষ জজ আদালত। ওই মামলায় বেগম খালেদা জিয়া আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন।






