চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে সম্মেলনে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:৩৬ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আসন্ন জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আমন্ত্রণ পেয়েছেন।

আগামী ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যােনে আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন মির্জা ফখরুল ।

Banglabid

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের দলটিতে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, সহ-সম্পাদক রিয়াজুল কবীর কাওসার, হাসান তারিক আরিফ ও আনিসুর রহমান।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন ও বেলাল আহমেদ প্রতিনিধিদলটিকে স্বাগত জানান। পরে প্রতিনিধিদল মির্জা ফখরুলের সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্র হাতে তুলে দেয়।

বিএনপি চেয়ারপার্সন এবং মহাসচিব সম্মেলনে যোগ দেবেন বলে আশা প্রকাশ করে মৃনাল কান্তি দাস সাংবাদিকদের বলেন, “আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানাতে এখানে এসেছি, দাওয়াত দিয়েছি। আশা করি তারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, আমাদের সম্মেলনে যোগদান করবেন।”

Reneta

এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “গণতন্ত্রের চর্চা ও রীতিনীতিকে সামনে রেখে আমরা আমাদের জাতীয় সম্মেলনে দেশের সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। স্বাধীনতাবিরোধী শক্তি এবং এদেশের সাবভৌমত্ব ও স্বাধীনতা যারা বিশ্বাস করে না, তাদের ছাড়া সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি।”

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘উইকি লাভস মনুমেন্টস’ প্রতিযোগিতার বিচারক হয়ে গর্বিত আক্কাস মাহমুদ

পরবর্তী

অভিষেকে উজ্জ্বলতা ছড়ানো মিরাজে প্রথম দিন বাংলাদেশের

পরবর্তী

অভিষেকে উজ্জ্বলতা ছড়ানো মিরাজে প্রথম দিন বাংলাদেশের

প্রেম ও বিয়ের গুজব নিয়ে যা বললেন বুবলী

সর্বশেষ

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT