বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, জনগণের শক্তির কাছে এসব ষড়যন্ত্রের চক্রান্ত প্রতিহত হবেই।
বক্তৃতায় তিনি সরকারের বিরুদ্ধে আরো অভিযোগ তোলেন, গণতন্ত্রকে তারা নস্যাৎ করেছে, বিচার ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। আইনশৃঙ্ক্ষলা বাহিনীকে ব্যবহার করে সাধারণ জনগণের উপর অত্যাচার করা হচ্ছে। আরও অনেক কিছুই তাদের নিয়ন্ত্রণে চলে গেছে।







