চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: নোমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এই অবস্থায় তার প্রয়োজন জরুরি ভিত্তিতে সুচিকিৎসা। কিন্তু সরকার সেই ব্যবস্থা গ্রহণ না করে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও চেয়ারপার্সনের উপদেষ্টা কবীর মুরাদ এর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সাধারণত আমরা অসুস্থ হলে নিজের পছন্দমতো হাসপাতালে চিকিৎসা করতে যাই। আমি অ্যাপোলো তো যাবো নাকি ইউনাইটেডে যাবো তা আমার ব্যাপার। খালেদা জিয়াকে পছন্দ মতো হাসপাতালে যেতে দিচ্ছে না সরকার। মূলত ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। এর পরিণত ভালো হবে না।

এই পরিস্থিতিতে তারেক রহমানের দেশে আসার প্রয়োজন নেই বলে মন্তব্য করে বলেন, আমি মনে করি তারেক রহমানের এই মুহূর্তে দেশে আসার প্রয়োজন নেই। কেন আসবেন? মিথ্যা মামলায় ১০ বছর জেল খাটার জন্য? সরকারের নির্যাতনের শিকার হওয়ার জন্য? তার আসার প্রয়োজন নেই। যখন সময় হবে তখন তিনি আসবেন। এটি আমি ব্যক্তিগত দায়িত্ব নিয়ে বলছি।

খুলনা-গাজীপুর সিটি নির্বাচনে পূর্বের মতোই বিএনপি জয়ী হবে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের কিছু ভোট বিএনপিতে যোগ হবে। খুলনা ও গাজীপুরে আগের মতো জিতবে। যদি সরকার সুষ্ঠু নির্বাচন দেয়।

‘গাজীপুর এবং খুলনার নির্বাচন যদি সুষ্ঠু না হয় আগামী দিনে নতুন ধারার রাজনীতি শুরু হবে। সে আন্দোলন এলাকা থেকে শুরু হবে। কেন্দ্র থেকে আদেশ দিতে হবে না। মানুষ নিজ উদ্যোগে আন্দোলনে নেমে পড়বে’, হুঁশিয়ার করেন নোমান।

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুল্লাহ আল নোমানখালেদা জিয়াতারেক রহমান
শেয়ারTweetPin1

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT