চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে মুক্তি না দিলে আপনাদেরও মুক্তি নাই: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

খালেদা জিয়াকে মুক্তি না দিলে আপনাদেরও (আওয়ামী লীগ সরকার) মুক্তি নাই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে দেশে যে সংকট তৈরি হবে তা মোকাবিলা করতে সরকার ব্যর্থ হবে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

শুক্রবার সুপ্রিম কোর্টের শহীদ এ কে এম সিদ্দিক হলে এক পেশাজীবী সমাবেশ এ তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলার প্রতিবাদ এ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি।

মির্জা ফখরুল বলেন, অনেক হয়েছে৷এনাফ ইজ এনাফ। এখন মাথায় শুভবুদ্ধি আনুন৷একটি সুষ্ঠু নির্বাচন দিন। জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন৷বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। ওনাকে মুক্তি না দিলে আপনাদেরও মুক্তি নেই। তিনিই শেষ ভরসা। তিনিই পারেন সকল সংকট থেকে মুক্তি দিতে, দেশকে রক্ষা করতে। অন্যথায় এ দেশে যে সংকট তৈরি হবে সে সংকট আপনারা মোকাবিলা করতে পারবেন না।

বিএনপি মহাসচিব বলেন, ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবরণ, দেশ থেকে তারেক রহমানের নির্বাসন এবং আজ যে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা তা একই সূত্রে গাঁথা। মূলত জিয়াউর রহমান যে দর্শন দিয়েছেন তা অনেকের কাছে অপ্রিয়৷বিশেষ করে যারা আধিপত্যবাদে বিশ্বাসী তাদের জন্য। তাই জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করতে চায়। এজন্য একটা একটা করে তারা নীলনকশা বাস্তবায়ন করছে৷

ফখরুল আরো বলেন, খালেদা জিয়ার জামিন হয়ে গেছে৷ কিন্তু মুক্তি দিচ্ছে না৷এদেশে বুদ্ধিজীবী ও সাংবাদিকদের কিছু প্রতিনিধি আছেন তাদের কথা শুনে মনে হয়, এদেশে আদৌ কোনো গণতন্ত্র প্রয়োজন আছে কিনা! প্রধানমন্ত্রী যা করছে তাতেই বলছে বেশ বেশ৷একজন সম্পাদক বলেছেন, প্রধানমন্ত্রী ইতিহাস সৃষ্টি করছেন। অদ্ভূত ব্যাপার! পেশাজীবীরা দেশকে এগিয়ে নিতে পারেন। কিন্তু তারা যখন বিকৃত মানসিকতার হয়ে যান তখন আতংকিত হতে হয়।

Reneta

একুশে আগস্টের মামলা নিয়ে তিনি বলেন, ১০ অক্টোবর মামলার রায়ের তারিখ দেয়া হয়েছে। তারা তারেক রহমানকে জড়িয়ে শাস্তি দিতে চায়। অথচ একুশে আগস্টে যে নির্মম ঘটনা ঘটেছে তার জন্য বিএনপি তড়িৎ পদক্ষেপ নিয়েছিল। এফবিআই আনা হয়েছিল৷ ভারতের সাংবাদিক এসে শেখ হাসিনার ইন্টারভিউ নিতে গেলে কোথাও তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের নাম বলেননি৷ অথচ আজ তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হচ্ছে৷ এদেশে এখন কোনো আইনের শাসন নেই৷ সব ধ্বংস করে দিয়েছে এই সরকার৷

তিনি বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। এই ঐক্য নিয়ে আধিপত্যবাদী, স্বৈরাচারকে সরিয়ে দিতে হবে৷

সমাবেশে আরো বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি নেতা এডভোকেট জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাবুবু উদ্দীন খোকন, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT