চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে পাঁচ তারকা হোটেলে রাখতে হবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ন ২৮, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থানান্তর বিতর্কের মধ্যে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ প্রশ্ন রেখে বলেন: পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হলে আপনারা (বিএনপি) বলছেন তাকে (খালেদা জিয়া) নির্জন কারাগারে রাখা হয়েছে আর এখন যখন কেরানীগঞ্জে নতুন কেন্দ্রীয় কারাগারে নেয়ার কথা হচ্ছে তখন এ আপনারাই আবার বলছেন তাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বিএনপির কাছে প্রশ্ন করতে  চাই তাহলে বেগম জিয়াকে কি পাঁচ তারকা হোটেলে রাখা হবে? 

বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাছান বলেন: খালেদা জিয়ারকে পুরান ঢাকার কারাগারে রাখার পর বিএনপি সমালোচনা করে সংবাদ সম্মেলন করে বলেছিলো, খালেদা জিয়াকে পরিত্যক্ত নির্জন কারাগারে রাখা হয়েছে। আজ যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রয়োজনে তাকে (খালেদা জিয়া) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রাখা হবে। তখন বিএনপি পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে নির্মাণধীন কারাগারে নেয়ার চেষ্টা হচ্ছে। তাহলে বিএনপির কাছে আমার প্রশ্ন বেগম খালেদা জিয়াকে কোথায় রাখা হবে। এখানে রাখলে বলেন নির্জন কারাগারে আর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেয়ার কথা বললে বলেন খালেদা জিয়াকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাহলে কি তাকে পাঁচ তারকা হোটেল রাখা হবে? বিএনপির কাছে আমার প্রশ্ন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা হলেও তিনি আসলে গণতন্ত্র নয়, কারফিউতন্ত্র চালু করেছিলেন দাবি করে এ সময় হাছান বলেন: জিয়াউর ক্ষমতায় থাকাকালীন ঢাকা শহরে সন্ধ্যার পরে ও রাত ১২ টার পর কারফিউ থাকতো। বিএনপি বলে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলো, প্রকৃত পক্ষে জিয়াউর রহমান কারফিউতন্ত্র চালু করেছিলেন। জিয়া অস্ত্র উচিয়ে ক্ষমতা দখল করেছে। অস্ত্রের মাধ্যমে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে হাজার হাজার সেনা সদস্যকে হত্যা করেছে। তার রাষ্ট্রপতির পদকে পাকাপোক্ত করার জন্যে হ্যাঁ-না ভোট করেছিলো।

‘দেশে গণতন্ত্র নেই, এক নায়কতন্ত্র চালু হয়েছে’-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে কঠোর সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন: মির্জা ফখরুল ইসলামের কাছে আমার প্রশ্ন, জিয়াউর রহমান কোন তন্ত্রের বলে বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করেছিলো? যেই দলের জন্মদিন বন্দুকের নলের ওপর। যেই দলের জন্ম অস্ত্র উঁচিয়ে, ক্ষমতার উচ্ছিষ্টদের নিয়ে। সেই দলের মহাসচিব হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ গণতন্ত্র আছে বিধায় ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রতিদিন গলা উঁচিয়ে সরকারের সমালোচনা করতে পারেন।

যোগ করেন: তিনি ( ফখরুল) বলেন, কথা বলার অধিকার নেই। সকালবেলা একবার কথা বলেন, আবার বিকেলবেলা কথা বলে, বলেন কথা বলার অধিকার নেই। এ কথাগুলো হাস্যকর। এদেশে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণতন্ত্রের জন্য বারবার মৃত্য উপত্যকায় গেছেন। তাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি গণতন্ত্রের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে আপোষ করেননি। বিএনপিতে সুবিধাবাধীদের সন্নিবেশ ঘটছে। এ দলের নেতারা এক সময়ে অন্য দল করতো।

Reneta

গণতন্ত্রকে ব্যাহত করা চেষ্টা না করে বিএনপিকে রাজনীতিতে সহায়ক ভূমিকা পালন করারও আহ্বান জানান আওয়ামী লীগের এ মুখপাত্র।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগখালেদা জিয়াহাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন ওয়ানডে খেলতে মার্চের শুরুতে আসছে পাকিস্তান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহা ধুমধামে বট-পাকুড়ের বিয়ে

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT