চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচনে যাবে না ২০ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
খালেদা জিয়া-বিএনপি-জাতীয় নির্বাচন

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে জোটের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সোমবার রাত সোয়া ৯ টায় চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে সোয়া ১১টায় শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করে‌ছেন খালেদা জিয়া।

বিএন‌পি ‌চেয়ারপার্স‌নের একান্ত স‌চিব শামসু‌দ্দিন দিদার এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

২০ দলের সঙ্গে বৈঠকে হওয়া তিনটি সিদ্ধান্তের কথা জানা গেছে: ১. ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে এককভাবে প্রার্থী দেবে ২০ দল। জোট প্রধান বেগম খালেদা জিয়া যার নাম ঘোষণা করবেন তাকে নিয়েই ২০ দল নির্বাচন করবে। তবে আলোচনায় তাবিথ আউয়ালের নামটাই বেশি এসেছে।

২. এ মাসের মধ্যে আইনজীবী ও আলেম ওলামদের উদ্যোগে সমাবেশ করবে।

৩. বেগম জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না।

বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি রেহানা প্রধান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুুইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামীক ঐক্যে জোটের আব্দুর রকিব, খেলাফত মজলিসের আহমেদ আব্দুর কাদের, ন্যাপ ভাসানীর আজারুল ইসলাম, জমিয়তে ওলামা ইসলামের আবদুর রব ইউসুফী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদসহ অনেকে উপস্থিত ছি‌লেন।

Reneta

জোটের শরিক লেবার পার্টির মধ্যে নেতৃত্বের বিভক্তির কারণে মোস্তাফিজুর রহমান ইরান ও হামদুল্লাহ আল মেহেদীর কোনো পক্ষকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

এর আগে সর্বশেষ গত ১৫ নভেম্বর ২০ দলীয় জোটের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হয়েছিল।

মঙ্গলবার নির্বাচন কমিশন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। তফসিল ঘোষণার আগেই ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলাম তার মহানগর উত্তরের সভাপতি সেলিম উদ্দিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯ নির্বাচনখালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT