চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াই বিচার বিভাগকে হেনস্তা করেছেন: ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১২:৫০ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
ওবায়দুল কাদের খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হেনস্তার শিকার হচ্ছেন বলে খালেদা জিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিচার ব্যবস্থাকে বিলম্বিত করে খালেদা জিয়াই আদালতকে হেনস্তা করেছেন।

শুক্রবার সকালে রাজধানীর গুলশান ইয়ুথক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত দলের নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ১৫০ বারেরও বেশি সময় নেওয়ার পাশাপাশি ৮ মাস মামলার বিচারকে বিলম্বিত করেছেন। এখন তিনিই হেনস্তার অভিযোগ করছেন!

Banglabid

খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল তা অনেক মিডিয়া এড়িয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে বিএনপিকে একটি বিশৃঙ্খল দল হিসেবে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন: ওই দিন বিএনপির যে পরিমাণ নেতাকর্মী উপস্থিতি ছিল তার চেয়ে প্রাধানমন্ত্রীর গণসংবর্ধনায় আওয়ামী লীগের মহিলা নেতাকর্মীর সংখ্যাই বেশি ছিল। কিন্তু আমাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়নি। আমাদের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে রাস্তার দু’ধারে অবস্থান নিয়েছিল। আর বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলভাবে রাস্তায় নেমে এসেছিল।বাংলাদেশের রাজনৈতিক নেতারা একত্রে অর্থনৈতিক আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এমন বিশৃঙ্খল একটি দল আগামীতে ক্ষমতায় এলে দেশের কী অবস্থা হবে?’ প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

আগামী নির্বাচনকে সামনে রেখে সকল বিভেদ ভুলে এখনই আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন আওয়ামী লীগের এই নেতা। নির্বাচনী এলাকায় যাদের জনপ্রিয়তা আছে শুধু তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে এবং যারা ইতোমধ্যে জনপ্রিয়তা হারিয়েছেন তাদের সম্পর্কে খোঁজ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

Reneta

এসময় নতুন সদস্য সংগ্রহ অভিযানে নারী এবং নতুন যারা ভোটার হচ্ছেন তাদের সদস্য করার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরখালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT