বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পংকজ সরণ। এক ঘন্টা স্থায়ী বৈঠকে বাংলাদেশ এবং ভারতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় সাক্ষাৎ করেন।
বাংলাদেশে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিএনপি চেয়ারপার্সন পংকজ সরণকে ধন্যবাদ জানান।
আবার দায়িত্ব পালনের সময় তাকে সহযোগিতা করায় বেগম খালেদা জিয়ার প্রতিও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।






