চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার শিফন শাড়ি রাজনৈতিক বিষয় নয়: সৈয়দ আশরাফ

ওবায়দুল রশিদ ওবায়দুল রশিদ
৭:৩৩ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৬
রাজনীতি
A A

খালেদা জিয়ার শিফন শাড়ি বা ব্যক্তিগত বিষয় রাজনৈতিক বক্তৃতার বিষয় হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি দলের নেতা-কর্মীদের রাজনৈতিক ভাষায় কথা বলার পরামর্শ দিয়েছেন।

বিএনপি-জামায়াত আমলের দুর্নীতির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, শেখ হাসিনা লুটপাটের রাজনীতি করেন না; এগুলো করে সৌদি আরবের রাজা-বাদশাহরা।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিলো ২০০৫ সালে। ১১ বছর পর সম্মেলনের কারনে উৎসবমুখর পরিবেশ ছিলো জেলা স্টেডিয়াম।

Banglabid

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মতো এতো রক্ত পৃথিবীর আর কোন রাজনৈতিক দল দেয়নি। শুধু মাত্র বঙ্গবন্ধু, তার পরিবার এবং জাতীয় ৪ নেতাকেই হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে আওয়ামী লীগ পরিবারের হাজার হাজার সদস্যকে।

সৈয়দ আশরাফ বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশটাকে নতুন স্থানে নিয়ে যেতে চান। মুক্তিযুদ্ধের আগেও মুক্তিযুদ্ধের পরেও এই বাংলাদেশে যা অর্জন হয়েছে সেই অর্জন হয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দেন তাই বাস্তবায়ন করেন উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যক্তিগত উপার্জন বা ভোগ করার জন্য নয়। জননেত্রী শেখ হাসিনা লুটপাটের রাজনীতি করেন না। এগুলি করে সৌদি আরবের বাদশারা।

Reneta

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আমার এক কলিগ বক্তৃতায় বললেন যে বেগম খালেদা জিয়া শিফন কাপড় পরে বা অনেক সোনার গয়না পরে। এইটা উনাদের ব্যক্তিগত ব্যাপার। উনার যদি টাকা থাকে তাহলে উনি কিনবেন না কেন? শিফন কিনুক, আরও যদি দামী কিছু থাকে সেগুলো কিনে পড়তে পারে। সেইটা কিন্তু রাজনীতির বিষয় না।

সম্মেলনের প্রথম পর্বে সৈয়দ আশরাফ সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করার পর হঠাৎ করেই একটি গ্রুপ চেয়ার ভাংচুর শুরু করলে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT