চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার মামলা আর দুদকের অনুসন্ধান এক সূত্রে গাঁথা: তাবিথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৮, মে ২০১৮
রাজনীতি
A A
তাবিথ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, অর্থ পাচার ও সন্দেহজনক অর্থ লেনদেনের অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

মঙ্গলবার জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের রাজনৈতিক নির্দেশনায় বিএনপির নেতাকর্মীদের দুর্বল করতে খালেদা জিয়ার মামলা আর দুদকের অনুসন্ধান এক সূত্রে গাঁথা।

তাবিথ আউয়াল দাবি করছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে লক্ষ্য রেখে তাকে এবং দলের অন্য সাত নেতাকে হয়রানি করছে দুদক।

তিনি বলেন: আমাদেরকে হয়রানির মানে হচ্ছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার হয়রানি। মূলত তাকে লক্ষ্য করে আমাদের এভাবে হয়রানি করা হচ্ছে। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, আমি মনে করি সকল অ্যাকশনেই (কাজে) সরকারের একটা প্রভাব রয়েছে।

দুদক কী জানতে চেয়েছে, জানতে চাইলে তাবিথ বলেন: দুদকের সাথে সুষ্ঠু কথাবার্তা হয়েছে, এখন অনুসন্ধান হচ্ছে তাই সেভাবে কিছু বলতে চাচ্ছি না। তবে আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যটা বেরিয়ে আসবে।

দুদকের এই উদ্যোগের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে দাবি করে এই বিএনপি নেতা বলেন: আমি মনে করি এগুলো আমাদের সর্বোচ্চ পর্যন্ত সরকারের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে।

Reneta

দুদকের এই অনুসন্ধান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নও ছিল তাবিথের কাছে। তিনি বলেন: ওই নির্বাচনটি বর্তমানে স্টে (স্থগিত) আছে। আইনিভাবে আমি এখনও প্রার্থী। আশা করছি এই বিষয়টির প্রভাব সেখানে পড়বে না।

এপ্রিলের শুরুতে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, হাবিব উন নবী খান সোহেল, তাবিথ আউয়ালের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেয় দুদক। মোর্শেদ খানের ছেলে খান ফয়সাল মোর্শেদ খানের বিরুদ্ধেও চলছে এই অনুসন্ধান।

একটি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ওই পত্রিকার খবরে বলা হয়, মার্চ মাসে বিএনপির এই আট নেতা ১২৫ কোটি টাকা লেনদেন করেছেন। আর এই লেনদেনকে সন্দেহজনক হিসেবে দেখছে গোয়েন্দা সংস্থাটি।

এই খবর প্রকাশের পর ২ এপ্রিল দুদকের উপপরিচালক সামছুল আলমকে এই বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেয়ার খবর এসেছে গণমাধ্যমে।

৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে দলের চার নেতা খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল আউয়াল মিন্টু দুদকের তীব্র সমালোচনা করেন। নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের সঙ্গে নোংরা রসিকতা করছে দুদক।’

বিএনপির এই আট নেতার মধ্যে দুদক প্রথম কথা বলল তাবিথ আউয়ালের সঙ্গে। তবে এই জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাবিথদুদক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT