চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার মাথায় ঘিলু আছে কিনা প্রধানমন্ত্রীর সন্দেহ

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৯:১৫ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ, রাজনীতি
A A
ইতিহাস বিকৃতকারীরা যেন আর ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানানো হচ্ছে বলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অভিযোগের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার মাথায় কোন ঘিলু আছে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন: আমরা যখন নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করছি তখন খালেদা জিয়া বক্তৃতা দেয় আমরা নাকি জোড়া তালি দিয়ে পদ্মাসেতু করছি। পদ্মাসেতুতে না উঠার জন্যও তিনি বলেন। জোড়াতালি ছাড়া কোন সেতু কি বানানো সম্ভব? এক একটা পার্টস তৈরি করে তারপর সেতুতে বসাতে হয়।

‘এরপরেও তিনি যখন এমন কথা বলেন, তখন বলতে হয়, তার মাথায় কি এতটুকু ঘিলু নাই? হ্যাঁ, কিভাবে টাকা চুরি করে, দুর্নীতির মাধ্যমে এতিমের হক মেরে টাকা বানাতে হয় সেই ঘিলু তার মাথায় আছে’, বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ছিল রাজাকারদের প্রতিষ্ঠিত করার গণতন্ত্র। আওয়ামী লীগ সব সময় দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছে, আর বিএনপি সব সময় অবস্থান নিয়েছে দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন: স্বাধিকার থেকে স্বাধীনতা এবং দেশের যেকোন প্রয়োজনে মানুষের পাশে থেকেছে ছাত্রলীগ।

Reneta

ছাত্রলীগ নেতাদের সব বিষয়ে শিক্ষা নিয়ে আগামীতে দেশের হাল ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াছাত্রলীগপদ্মাসেতুপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষিপণ্যের দাম নির্ধারণে কৃষকের কোন ভূমিকা নেই

এপ্রিল ২৫, ২০২৬

ডাকসু নেতা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

এপ্রিল ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদের মরদেহ উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন: জাতীয়তাবাদের পুনর্জাগরণ, সাম্রাজ্যবাদী কৌশলের সীমাবদ্ধতা

এপ্রিল ২৫, ২০২৬

মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু নাইজেরিয়ান স্ট্রাইকারের

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT