চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার বিচারে ট্রাইব্যুনাল: আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

চকোর মালিথাচকোর মালিথা
৭:৪৬ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০১৫
রাজনীতি
A A

বিশেষ ট্রাইব্যুনালে খালেদা জিয়ার বিচার নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে পেট্রোল বোমা হামলায় আসলে কারা জড়িত তা চিহ্নিত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৯ জুলাই সংসদে লিখিত প্রশ্নোত্তরে খালেদা জিয়ার বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের কথা জানান। তিনি বলেন, পেট্রোল বোমা হামলার নির্দেশকারী খালেদা জিয়া ও তার সহযোগীদের বিচারের জন্য ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনের ২৭ ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে।

খালেদা জিয়ার বিচারে ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল ইনু।

শনিবার কুষ্টিয়ায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ৯৯ দিনের ভয়াবহ আগুন যুদ্ধে দেড় শতাধিক মানুষকে পুড়িয়ে মারার কর্মকাণ্ড ৭১’র মতোই গণহত্যা। এই দায়ে অভিযুক্ত বেগম খালেদা জিয়া। এ নিয়ে ঈদের পরই ট্রাইবুন্যাল গঠন করা হবে।

হাসানুল হক ইনু বলেন, ট্রাইবুন্যালে খালেদা জিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে রাজনীতি করবেন, তা না হলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে কারাগারে চলে যাবেন।

প্রায় একই সময় ঢাকায় সংবাদ সম্মেলনে বিএনপি মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন পেট্রোল বোমা হামলার ঘটনায় জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

Reneta

তিনি বলেন, সরকার বলছে, বিএনপি পেট্রোল বোমা মেরেছে। বিএনপি বলছে, পেট্রোল বোমা মারার সঙ্গে বিএনপি নেতারা জড়িত নন। এই অবস্থায় জাতিসংঘের তত্ত্বাবধায়নে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে জড়িতদের চিহ্নিত করার দাবি জানাচ্ছি।

আসাদুজ্জামান রিপন দাবি করেন, বিএনপি কখনো নাশকতার সঙ্গে জড়িত ছিলো না। কিন্তু প্রধানমন্ত্রী যখন নিজে অভিযোগ তোলেন তখন নিরপেক্ষ তদন্ত হওয়া কঠিন। সে জন্য বিএনপি জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পর্যায়ের তদন্ত দাবি করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াট্রাইব্যুনালতথ্যমন্ত্রীপ্রধানমন্ত্রীবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT