চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার প্যারোল নিয়ে কোনো আলোচনাই হয়নি: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
খালেদা জিয়ার প্যারোলে মুক্তি-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়তাবাদী তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে তিনি বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি তার পরিবারের সিদ্ধান্ত।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। মুক্তির দাবির পাশাপাশি উন্নত চিকিৎসারও দাবি জানাচ্ছে তারা। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর প্রশ্ন উঠেছে প্যারোলে মুক্তি নিয়েও।

কয়েকদিন আগেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, মির্জা ফখরুল তার সঙ্গে কথা বলেছেন। জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে এ নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে সরকার বা ওবায়দুল কাদেরের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। এটি একান্তই খালেদা জিয়ার নিজের এবং তার পরিবারের সদস্যদের সিদ্ধান্তের ব্যাপার।

কোনো আলোচনা হওয়ার আগেই এ নিয়ে কথা বলাটা ওবায়দুল কাদেরের জন্য কতটা উচিত হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব।

Reneta

মির্জা ফখরুল বলেছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। এমন অবস্থায় উন্নত চিকিৎসা না দিয়ে এভাবে বন্দী করে রেখে সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি।

যে কোনো অবস্থাতেই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরখালেদা জিয়াবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

এপ্রিল ১৭, ২০২৬

ইউরেনিয়াম ইস্যুতে ছাড় দিচ্ছে ইরান, চুক্তি খুবই কাছাকাছি: ট্রাম্প

এপ্রিল ১৭, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে

এপ্রিল ১৭, ২০২৬
হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে | Hormuz Pronali | Channel i News

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT