বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর কোন পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
বনানী ওভারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের সৌন্দর্য বর্ধনের কাজ উদ্বোধন করে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
‘খালেদা জিয়া জেলে যাবেন কি না তা আদালতের ব্যাপার,’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
জাতীয় নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা এখন বিচারাধীন আছে।








