বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে এর পরিণতি ভালো হবে না।
নয়া পল্টনে ভাসানী মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কর্মসূচি নিয়ে ঢাকা মহানগর বিএনপির বর্ধিত সভায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অরাজনৈতিক কোনো বিষয় সহ্য করা হবে না।
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নেতা কর্মীরা রাজনীতির চেয়ে পদ-পদবী নিয়ে দৌঁড়ঝাপেই বেশি ব্যস্ত। যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন তিনি।







