চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালাস পেয়েও ১৩ বছর আটক জবেদ আলীকে নিয়ে হাইকোর্টের রুল

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৫:৪৮ অপরাহ্ণ ২৪, মে ২০১৬
অন্যান্য, আদালত
A A

হাইকোর্টে খালাস পেলেও সাতক্ষীরার একটি আদালতের বিচারক তাপস কুমার দের
অবহেলায় ও নিষ্ক্রিয়তায় জবেদ আলী বিশ্বাস নামে এক ব্যক্তিকে ১৩ বছর
কারাগারে আটক থাকা কেন অবৈধ নয় জানতে চেয়েছেন হাইকোর্ট।

একই সাথে
ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তাও জানতে
চাওয়া হয়েছে। এই ঘটনাকে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন বলে মন্তব্য করেছেন
হাইকোর্ট।

সাতক্ষীরার কলারোয়াবাসী জবেদ আলী বিশ্বাস স্ত্রী মারা যাওয়ার পর দুই মেয়ে শিশু লিলি ও রেক্সোনাকে নিয়ে তাদের মামা বাড়িতে থাকতেন। সেই মামার দায়ের করা মামলায় ১৯৯৪ সালে মেয়ে লিলিকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। ২০০১ সালে বিচারিক আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার রায় দেন। এর বিরুদ্ধে আপিল করলে জবেদ আলীকে ২০০৩ সালের ১৯ মার্চ খালাস দেন হাইকোর্ট।

Banglabid

এরপর ২৬ মার্চ সাতক্ষীরার সে সময়ের অতিরিক্ত দায়রা জজ হাইকোর্টের আদেশ কারাগারে না পাঠিয়ে তা আদালতের রের্কড রুমে সংরক্ষণের নির্দেশ দেন। ফলে তার মুক্তি পেতে ১৩ বছর লেগে যায়। সংবাদপত্রে ‘খালাসের রায়ের ১৩ বছর পর কারামুক্ত হলেন জবেদ আলী’ শিরোনোমে প্রতিবেদন প্রকাশ হয়। জনস্বার্থে রিট আবেদন করে মানবাধিকার সংগঠন চিলড্রেনস চ্যারিটি ফাউন্ডেশন।

ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, আদালত মন্তব্য করেছেন এটা অবশ্যই মারাত্মক মানবাধিকারের লঙ্ঘণ। শুধু মানবাধিকারের লঙ্ঘণ নয়, এটা তার মৌলিক অধিকারের লঙ্ঘণও বটে।

শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুল দেন।

Reneta

ব্যারিস্টার আব্দুল হালিম বলেন, জবেদ আলী বিশ্বাসের ১৩ বছরের কারাবাসের বিষয়ে অবহেলা, নিষ্ক্রিয়তাকে কেনো অবৈধ, অসাংবিধানিক ঘোষণা করা হবে না এবং তার মানবাধিকার ও মৌলিক অধিকার লঙ্ঘণের কারণে কেন ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়া হবে না সেই বিষয়ে আদালত ৪ সপ্তাহের রুল জারি করেন।

রুলে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গি নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান

পরবর্তী

সেলিম ওসমানের মুখোশ পরে কান ধরে ওঠ-বস

পরবর্তী

সেলিম ওসমানের মুখোশ পরে কান ধরে ওঠ-বস

৫৪ ধারা নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

সর্বশেষ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

বৈধ পণ্যের আড়ালে ৭৫৩ কোটি টাকার মাদক, দায় কার?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT