চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খামখেয়ালীতে রিজার্ভ খোয়া গেছে: সিআইডি

শাকের আদনানশাকের আদনান
২:৪২ অপরাহ্ন ১৮, এপ্রিল ২০১৬
অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ খোয়া যাওয়ার ঘটনায় ২০ বিদেশীকে সনাক্ত করেছে
দেশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তদন্তকারী এই গোয়েন্দা সংস্থার দাবি,
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ কিছু এজেন্সির খামখেয়ালীপনার কারণেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ খোয়া গেছে।

সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম জানান, ফিলিপিন্স এবং শ্রীলংকায় সিআইডির দু’টি তদন্তদল গিয়ে ব্যাংক রিজার্ভ চুরির সঙ্গে জড়িত ২০ বিদেশীর সম্পৃক্ততার ব্যাপারে নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ভেতরে যারা ব্যাংকের বিভিন্ন সুরক্ষার দায়িত্বে ছিলেন, রিজার্ভ চুরির পেছনে অবশ্যই তাদের উদাসীনতা ছিলো। এই খামখেয়ালীপনার পেছনে কোনো অপরাধ করার পরিকল্পনা ছিলো কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু তথ্য-প্রমাণ লাগবে বলে জানান তিনি।

বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।

অতিরিক্ত ডিআইজি বলেন, ‘আমরা বেশ কিছু উপাদান, অর্থাৎ কিছু এজেন্সি বা ব্যক্তিকে সনাক্ত করেছি, যারা নিজস্ব ভূমিকা ঠিকমতো পালন করতে পারেননি, যে নিরাপত্তাজনিত পদক্ষেপগুলো নেয়া দরকার ছিলো তারা সেসব পদক্ষেপ নেননি। আমরা এখন শুধু ঘটনার সঙ্গে তাদের সংযোগটা খুঁজে বেড়াচ্ছি।’

মোবাইলে প্রতারণায় জড়িত চক্র গ্রেফতার
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোবাইল ব্যাংকিং অপরাধের সঙ্গে জড়িত গ্রামীণফোনের কাস্টমার কেয়ারের দুই কর্মকর্তাসহ সংঘবদ্ধ ১১ প্রতারক চক্রকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে টার্গেট ব্যক্তির সিম সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সিম রিপ্লেসপেন্ট করে টাকা আত্মসাৎ করে আসছিলো।

Reneta

শাহ আলম বলেন, ‘আপনারা কখনো কখনো জ্বিনের বাদশাহর কল পান, কখনো হ্যালো পার্টির কল পান। আপনাদের বড় বাড়ি বা সেলিব্রিটি কারও সঙ্গে ডিনারের অথবা অন্য বড় কিছুর লোভ দেখিয়ে বলা হয় আপনি ৩শ’ বা ৫শ’ টাকা বিকাশ করলে পুরস্কারটি প্রসেস করে দেয়া হবে।’

বিকাশসহ দেশে যেসব মোবাইল ফাইন্যন্সিং সার্ভিসগুলো চালু আছে, সেগুলো ব্যবহার করে অপরাধীরা নানাভাবে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে বলে জানান তিনি।

১১ জনের মধ্যে ৬ জনকে রিমান্ডে নিয়েছে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ব্যাংকবিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT