চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাবার ও পানি দিলেও অভিবাসীদের ঢুকতে দেবে না মালয়েশিয়া-ইন্দোনেশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ পূর্বাহ্ণ ১৩, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে তাদের উপকূল উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কিন্তু জবাবে মালয়েশিয়া বলেছে, তারা আরোহীদের খাবার ও পানি দিয়ে ফেরত পাঠিয়ে দেবে। দেশের অভ্যন্তরে ঢুকতে দেবে না। ইন্দোনেশিয়াও একইরকম আচরণে ১০০ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইএমও বলছে, সাগরে এখনো অনেক অভিবাসী বহনকারী ট্রলার ভাসছে। মানব পাচারকারীরা বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসীদের বহনকারী ট্রলারগুলো সমুদ্রে রেখেই পালিয়ে গেছে।

এমন অবস্থায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এসব অভিবাসীকে গ্রহণে অস্বীকৃতি জানিয়ে নৌকাগুলো ফিরিয়ে দেওয়ায় তাদের আর কোনো সুযোগ না থাকায় উদ্বিগ্ন আইএমও।

সংস্থাটি বলেছে, শুধু পুরুষ নয়; ওইসব ট্রলারে নারী এবং শিশুরাও খাবার ও পানি ছাড়া মানবেতর দিন যাপন করছে। মানবপাচারকারী গ্রপগুলো কোনো দেশে তাদের পাচার করতে না পেরে কাঠের ট্রলারে করে অভিবাসীদের সমুদ্রে ভাসিয়ে দিয়ে নিজেরা পালিয়েছে।

‘ফলে সেখানে কেউ বাঁচলো নাকি মরলো তা দেখার মতো কেউ নেই। নেই নিজেকে বাঁচানোর মতো কোনো সুযোগও।’

এমন প্রেক্ষাপটে কাছাকাছি দেশ যেমন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে তাদের সমুদ সীমানা উন্মুক্ত করে বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জবাবে মালয়েশিয়া মেরিন ফোর্সের প্রথম অ্যাডমিরাল ট্যান কক কিউই বলেন, তারা কোনো বিদেশী নৌকা তাদের দেশে প্রবেশ করতে দেবেন না।

‘যদি ওইসব নৌকা একেবারেই সমুদ্রযাত্রার অনুপযোগী হয় বা ডুবে যাচ্ছে এমন অবস্থা হয় তাহলে ভিন্ন কথা। তা না হলে তাদের নৌবাহিনী তাদের পর্যাপ্ত খাবার দিয়ে ফেরত পাঠিয়ে দেবে,’ এভাবেই মালয়েশিয়ার অবস্থান জানান অ্যাডমিরা ট্যান কক।

এর আগে ইন্দোনেশিয়াও শ’খানেক রোহিঙ্গা ও বাংলাদেশিসহ একটি নৌকা ফেরত পাঠিয়েছে। পর্যাপ্ত খাবার এবং পানি দিয়েই ওই নৌকাকে মালয়েশিয়ার পথ দেখানো হয়। কারণ মালয়েশিয়াই ছিলো তাদের চূড়ান্ত গন্তব্য।

ট্যাগ: মানবপাচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইগার উডসের সম্পর্ক ভাঙ্গার কারণ ‘প্রতারণা’

পরবর্তী

মানবতাবিরোধী আসামীদের গ্রেফতারে মনিটরিং সেল

পরবর্তী

মানবতাবিরোধী আসামীদের গ্রেফতারে মনিটরিং সেল

সালাহ উদ্দিনকে যেমন দেখলেন বাংলাদেশী পর্যটক

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT