চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খান ভাইদের নিয়ে ঘাটাইলে আবারো উত্তেজনা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:১৮ পূর্বাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

প্রভাবশালী খান পরিবারের চার ভাইয়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার অভিযোগপত্রকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে টাঙ্গাইলের ঘাটাইলে।

মঙ্গলবার রানা গ্রুপ অভিযোগপত্রের প্রতিবাদে অপরদিকে লেবু গ্রুপ ফাঁসির দাবিতে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ঘাটাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাটাইল বাসষ্ট্যাণ্ড চত্বরে লেবু গ্রুপ এবং কলেজ মোড়ে রানা গ্রুপ সমাবেশের ডাক দেয়।

এরআগে, আলোচিত মুক্তিযোদ্ধা ফারুক হত্যার ঘটনায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ চার ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

Banglabid

গত ৩ ফেব্রুয়ারী বুধবার আদালতে অভিযোগপত্র দেওয়ার পর এমপি রানার অনুসারী এবং এমপি বিরোধীরা শহরে পাল্টাপাল্টি মিছিল ও ভাংচুর করে । এ ঘটনায় পাল্টাপাল্টি চারটি মামলা হয়।

ওই ঘটনার জের ধরে পরের দিন ৪ ফেব্রুয়ারী দুই গ্রুপ উপজেলা সদরের ঘাটাইল বাসষ্ট্যাণ্ড চত্বর ও কলেজ মোড়ে পৃথক পৃথক সমাবেশর ডাক দেয়।

গত ৭ ফেব্রুয়ারি উপজেলার হামিদপুর এলাকায় পাল্টাপাল্টি সমাবেশেও ১৪৪ ধারা জারি করেছিলো প্রশাসন।

Reneta

একদিন বিরতি দিয়ে আজ মঙ্গলবার বিকেলে আবার দুই গ্রুপ পৃথক স্থানে অভিযোগপত্রের প্রতিবাদে ও ফাঁসির দাবিতে সমাবেশের ডাক দেয়ায় শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম লেবু চ্যানেল আই অনলাইনকে  বলেন, আমারা এমপি রানার দল থেকে বহিষ্কার চাই, তার ফাঁসি চাই। যে পর্যন্ত তাদের বিচার ও দল থেকে বহিষ্কার করা না হবে ততোদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট আছমা আরা বেগম চ্যানেল আই অনলাইনকে  জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা শহরেই অবস্থান করছি। জীবন যাত্রার মান স্বাভাবিক আছে এখন পর্যন্ত ১৪৪ ধারা জারি করার মতো অবস্থার তৈরি হয়নি।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়ার নিজ বাসার সামনে গুলিবিদ্ধ অবস্থায় ফারুক আহমেদের লাশ উদ্ধার হয়।

ফারুক আহমেদ হত্যাকাণ্ডের প্রায় ২০ মাস পর গ্রেপ্তার হওয়া আনিসুর রহমান রাজা ও মোহাম্মদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

উভয় আসামীর জবানবন্দিতে এই হত্যাকাণ্ডে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা ও তার ছোট ভাই সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার কথা উল্লেখ করা হয়।

এ হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে আমানুর রহমান খান রানার অপর ভাই সহিদুর রহমান খান মুক্তি ও জাহিদুর রহমান খান কাকন যুক্ত বলে মোহাম্মদ আলী তার জবানবন্দিতে উল্লেখ করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশি নায়িকাদের কার কত পারিশ্রমিক

পরবর্তী

খান ভাইদের নিয়ে ঘাটাইলে আবারো উত্তেজনা

পরবর্তী

রজনীশকে সানি লিওনের চড়

রজনীশকে সানি লিওনের চড়

সর্বশেষ

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT