চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি জানিয়েছে ‘যুব ছায়া সংসদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০১৫
পরিবেশ
A A

যথাযথ আইন প্রনয়ণের মাধ্যমে সকল মানুষের খাদ্য অধিকার তথা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের দাবি করেছে ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের একটি জোট ‘যুব ছায়া সংসদ’।

এই দাবিতে জনসচেতনতা ও সরকারের দৃষ্টি আকর্ষনের লক্ষে আগামী ১৭ অক্টোবর, শনিবার, সকাল সাড়ে ১০ টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ব দারিদ্র্য নিরসন দিবসে তাদের ২য় অধিবেশন আয়োজন করেছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও অক্সফ্যামসহ ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের ওই জোটের আয়োজনে দেশের ৩০০ সংসদীয় নির্বাচনী এলাকার যুব প্রতিনিধি হিসেবে ৩০০ জন যুব সদস্য অংশ নেবেন।

আয়োজকদের আশা, ওই আয়োজনের মধ্য দিয়ে খাদ্য অধিকারের সাথে সম্পর্কিত বিষয়গুলো যুব’রা বুঝতে পারবে এবং খাদ্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের কাছে আইন প্রণয়নের দাবি জানানো ছাড়াও এই বিষয়ে নিজেদের কর্তব্য ও করণীয় সম্পর্কে সচেতন হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন’র চেয়ারম্যান ডঃ কাজী খলীকুজ্জামান আহমদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মোঃ আব্দুর রাজ্জাক, এম.পি, সভাপতি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সাবেক মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এম.পি, সভাপতি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সাবেক প্রতিমন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়; আব্দুল ওয়াদুদ এম.পি, সভাপতি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এবং রাশেদা কে. চৌধুরী, নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান ও সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার।

এরআগে একই দাবিতে গতবছর ৩০ ডিসেম্বর যুব ছায়া সংসদ এর ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনখাদ্যখাদ্য অধিকারখাদ্য নিরাপত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির আদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT