চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্যে ভেজাল ঠেকাতে উৎপাদন পর্যায়ে অভিযান

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
১১:৫৪ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
কৃষি
A A

খাদ্যে ভেজাল মেশানো ঠেকাতে তীব্র হচ্ছে ভেজাল বিরোধী অভিজান। বিপণন পর্যায়ে নয়, এবার এই অভিযান চালানো হবে উৎপাদন পর্যায়ে।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কার্যালয়ে ‘অর্গানিক ফুড: নিউ এরা অব এগ্রি-বিজনেস’ সেমিনারে এমন ঘোষণা দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সেমিনারের আয়োজন করে এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব এগ্রিকালচার সেক্টর। কমিটির চেয়ারম্যান ইসহাকুল হোসেন সুইটের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এগ্রো-প্রসেসর্স এসোসিয়েশনের (বাপা) উপদেষ্টা প্রফেসর মোসলেম আলী।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার জন্য ফুড সেফটি অথরিটির কার্যক্ষমতা বাড়িয়ে খুব শিগগির ভেজাল বিরোধী অভিযানে নামবো। ছোট-খাটো দোকান পর্যায়ে নয়; এবার উৎপাদন পর্যায়েও অভিযান পরিচালিত হবে।

জৈব খাদ্যের উৎপাদন বাড়াতে সরকার এ খাতে ১৫ শতাংশ ভর্তুকি দেবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, মানুষের জীবনের নিরাপত্তার জন্য জৈব খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাদ্যের উৎপাদন যাতে বাড়ে সেজন্যই সরকার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জানিয়ে কামরুল ইসলাম বলেন, উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এর জন্য অর্গানিক খাদ্যের গুরুত্ব অনেক। তাই খাদ্য উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতা প্রদান করবে সরকার।

Reneta

তিনি বলেন, আগে অর্গানিক অর্থাৎ জৈব খাদ্যের অনেক ব্যবহার ছিল। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আমরা কৃত্রিমতাকে গ্রহণ করছি। এখন নিরাপদ খাদ্যের জন্য আবারও আমাদের জৈব খাদ্যের প্রয়োজনীয়তা বাড়ছে। তবে কোনভাবেই উৎপাদন কমানো যাবে না। সেদিকেও নজর বাড়াতে হবে।

সেমিনারে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ফুড সেফটি অথরিটির ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে অর্গানিক খাদ্যের উৎপাদন।

তিনি বলেন, খাদ্যের উৎপাদন বাড়ানোই এখন মুখ্য উদ্দেশ্য। সে লক্ষ্যেই ব্যবসায়ীরা এগুচ্ছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাপার সভাপতি এ.এফ.এম. ফখরুল ইসলাম মুন্সি, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মাহবুবুল আলম, প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, পরিচালক ও সাবেক প্রথম সহ-সভাপতি জসিমউদ্দিন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইবাপাভেজাল খাদ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজার সৈকতে হাঁটা কর্মসুচি বন্ধের দাবি

পরবর্তী

রুটিন বদলে গেছে সময়ের তাড়নায়

পরবর্তী

রুটিন বদলে গেছে সময়ের তাড়নায়

‘শিকলবাহা’ ছবির জন্য চাই নতুন মুখ

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT