চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাজার কামব্যাক সেঞ্চুরিতে চালকের আসনে অজিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সোয়া দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফেরাটাকে কি দারুণভাবেই না স্মরণীয় করে রাখলেন উসমান খাজা। অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে তার করা দারুণ এক সেঞ্চুরিতে চালকের আসনে বসে পড়েছে অস্ট্রেলিয়া।

স্বাগতিক ব্যাটাররা ইংলিশ বোলারদের উপর আরও চড়ে বসতে পারত যদি স্টুয়ার্ড ব্রড রাশ ধরে টানতে না পারতেন। অ্যাডিলেড টেস্টে বাজে পারফরম্যান্সে দল থেকে বাদ পড়া অভিজ্ঞ পেসার পাঁচ উইকেট তুলে নিয়ে প্রমাণ করেছেন তার উপর আস্থা রেখে ভারপ্রাপ্ত কোচ গ্রাহাম থর্প মোটেও ভুল করেননি।

বৃহস্পতিবার সিডনি টেস্টে ৮ উইকেটে ৪১৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দিনের খেলা শেষের আগে ইংল্যান্ডের স্কোরবোর্ড বিনা উইকেটে ১৩ রান। ফলোঅন এড়াতে তাদের এখনো ২০৪ রান তুলতে হবে।

অস্ট্রেলিয়া ৪১৬/৮ (খাজা ১৩৭,স্মিথ ৬৭; ব্রড ৫/১০১), ইংল্যান্ড ১৩/০ (হাসিব ২*, ক্রাউলে ২*)

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ৩ উইকেটে ১২৬ রান তোলা অস্ট্রেলিয়া আজ উসমান খাজা ও স্টিভেন স্মিথের ব্যাটে চড়ে মসৃণভাবে ইনিংস বড় করার পথে এগোতে থাকে। চতুর্থ উইকেটে এই জুটি ১১৫ রান যোগ করে বড় স্কোরের ভিত্তি গড়ে দেন।

দিশেহারা ইংল্যান্ডকে পথ দেখানোর কাজটি মূলত করেছেন ব্রড। ১৪১ বলে ৫টি চারের মারে ৬৭ রান করা স্মিথকে তিনি প্যাভিলিয়নের পথ দেখান। গুডলেন্থে করা ব্রডের বলটি কোণাকুণি ভেতরে ঢোকার পর মাটিতে পড়ে এর সিম মুভমেন্ট করার পর স্মিথের ব্যাটে চুমু খেয়ে তা বাটলারের গ্লাভসে জমা পড়ে।

Reneta

এরপর পাঁচ রান করা ক্যামেরন গ্রিনের উইকেটও তুলে নেন ব্রড। অফস্টাম্পের অনেক বাইরের বল অবিবেচকের মতো চালিয়ে তৃতীয় স্লিপে থাকা ক্রাউলের হাতে গ্রিন ক্যাচ দিয়ে ফেরেন।

দলীয় ২৮৫ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে ক্রিজ ছাড়েন অ্যালেক্স ক্যারি, ১৩ রান করে তিনি জো রুটের অফ স্টাম্পের বাইরের বল স্লগ সুইপ করতে গিয়ে মিড অনে থাকা জনি ব্যারিস্টোর হাতে ধরা পড়েন।

প্রতিপক্ষকে তারপরও বড় স্কোর গড়া থেকে আটকে রাখতে পারেনি থ্রি লায়নরা। উসমান খাজা তার ৪৫তম টেস্ট খেলতে নেমে পেয়েছেন নবম সেঞ্চুরি। সপ্তম উইকেটে প্যাট কামিন্সকে নিয়ে গড়েন ৪৬ রানের জুটি।

ব্রড অবশ্য এই জুটি আরও বড় হওয়ার আগেই কামিন্সকে ফেরান। যদিও ফিল্ড আম্পায়ার তাকে আউট দেননি। বল তার ব্যাটে লেগে বাটলারের দস্তানায় গিয়েছিল। ইংল্যান্ড রিভিউ নিয়ে সাফল্য পায়।

অজিদের চারশ রানের গণ্ডি পেরোতে বড় ভূমিকা রাখে অষ্টম উইকেটে খাজা ও মিচেল স্টার্কের ৬৭ রানের জুটি। চারে ব্যাট করতে নামা খাজা ২৬০ বল খেলে ৪১০ মিনিট উইকেটে থেকে ১৩ চারের মারে ১৩৭ রানের মহামূল্যবান ইনিংস খেলার পর তাকে বোল্ড করে নিজের পাঁচ উইকেট শিকার করেন ব্রড।

ব্যাট করতে নেমেই হাত চালাতে শুরু করেন নাথান লায়ন, ৭ বলে দুই চারের মারে অপরাজিত থেকে তুলে ফেলেন ১৬ রান। স্টার্ক ৬০ বলে ৩ চারের মারে অপরাজিত থেকে করেন ৩০ রান। শেষ সেশনে ইনিংস ঘোষণার আগে অস্ট্রেলিয়া তুলে ফেলে ৮ উইকেটে ৪১৬ রান।

ইংল্যান্ডের পক্ষে ব্রড ১০১ রান দিয়ে নেন পাঁচ উইকেট। একটি করে উইকেট পান জেমস অ্যান্ডারসন, মার্ক উড ও জো রুট।

দিনের বাকি সময়ে ৫ ওভার ব্যাট করে উইকেট না হারিয়ে ইংলিশরা করে ১৩ রান, এর মধ্যে অতিরিক্ত খাত থেকেই এসেছে ৯ রান! হাসিব হামিদ ও জাক ক্রাউলে দুই রান নিয়ে আগামীকালের খেলা শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডখাজাব্রড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT