চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খরচ ছাড়াই মেঘনা ব্যাংকের গ্রাহকরা বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২২
অর্থনীতি
A A

মেঘনা ব্যাংক এর গ্রাহকরা এখন থেকে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘আই-ব্যাংকিং’ ব্যবহার করে কিংবা ইন্টারনেট ব্যাংকিং থেকে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন কোনো খরচ ছাড়াই।

সম্প্রতি চতুর্থ প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক মেঘনা ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে এই অ্যাড মানি সেবা চালু করে। আইটি কনসালট্যান্টস লিমিটেড (আইটিসিএল) এই সেবা প্রদান প্রক্রিয়ায় মেঘনা ব্যাংককে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে।

বিকাশে টাকা আনতে মেঘনা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ইন্টারনেট ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহককে প্রথমেই নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে ব্যাংকটির ওয়েবসাইট কিংবা ‘আই-ব্যাংকিং’ অ্যাপের মাধ্যমে। অ্যাকাউন্ট যুক্ত করার সঙ্গে সঙ্গেই গ্রাহক টাকা ট্রান্সফার করার সেবা নিতে পারবেন।

ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে মেঘনা ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি করতে প্রথমে গ্রাহককে ব্যাংকের ওয়েবসাইট থেকে লগ ইন করতে হবে। এরপর কয়েকটি ধাপে ‘ফান্ড ট্রান্সফার’, ‘ট্রান্সফার টু বিকাশ’, সোর্স অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি ইত্যাদি সিলেক্ট করার পর টাকার পরিমাণ ও বিবরণ টাইপ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরের ধাপে ই-মেইল বা এসএমএস-এ আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দিলেই টাকা ট্রান্সফার হয়ে যাবে।

একইভাবে গ্রাহক ‘আই-ব্যাংকিং’ অ্যাপ থেকেও অ্যাড মানি করতে পারবেন। উল্লেখ্য, বিকাশ অ্যাপ থেকেই অ্যাড মানি অপশন এ গিয়ে ‘ব্যাংক টু বিকাশ’ আইকন, এরপর ‘ইন্টারনেট ব্যাংকিং’ অপশন থেকে মেঘনা ব্যাংকের লোগোতে ক্লিক করে ‘আই-ব্যাংকিং’ অ্যাপে প্রবেশ করতে পারেন গ্রাহক। অথবা সরাসরি গুগল প্লে-স্টোর/ অ্যাপল অ্যাপ স্টোর থেকে মেঘনা ব্যাংকের অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন।

ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপের মাধ্যমে লেনদেন সম্পন্ন হলেই গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। মেঘনা ব্যাংক থেকে বিকাশে টাকা লেনদেনের এই সেবায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ‘অ্যাড মানি’র লিমিট প্রযোজ্য হবে।

Reneta

২০১৩ সালে প্রতিষ্ঠিত মেঘনা ব্যাংক এখন ৪৭টি শাখা ও ১২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে প্রায় ৯০ হাজার গ্রাহককে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদান করছে। ব্যাংকটির ১৭টি এটিএম বুথ রয়েছে এবং গ্রাহকরা চাইলে অন্য যেকোনো ব্যাংকের বুথ থেকে কোনো খরচ ছাড়াই টাকা উত্তোলন করতে পারেন। বিকাশের বৃহত্তম অ্যাড মানি নেটওয়ার্কে মেঘনা ব্যাংক যুক্ত হওয়ায় এই নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৩৩টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৬ কোটি গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো।

ব্যাংক থেকে বিকাশে তাৎক্ষণিক টাকা এনে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন/অনলাইন কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, স্কুল কলেজের বেতন পরিশোধ, বাস-ট্রেন-বিমান-লঞ্চ ও মুভি টিকেট ক্রয় করা, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ, ক্যাশ আউট সহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন গ্রাহকরা, যা তাদের আর্থিক লেনদেনকে করেছে নিরাপদ, সহজ ও ঝামেলামুক্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশবিকাশ অ্যাকাউন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংক্রমণের ৭৫২তম দিনে মৃত্যু ১

পরবর্তী

পটুয়াখালীতে হয়ে গেল লোকজ ক্রীড়া প্রতিযোগিতা

পরবর্তী

পটুয়াখালীতে হয়ে গেল লোকজ ক্রীড়া প্রতিযোগিতা

নগদ’র মাধ্যমে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল দেয়া যাবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT