চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েকটি জেলায় বন্যার তীব্রতা বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ৬ দিন পানিবন্দী থাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট। ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানান রোগ। 

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৫০ ও ধরলার পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম সদর, চিলমারী, উলিপুর, রৌমারী, রাজিবপুর, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার ৪০টি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ এখনও পানিবন্দী। 

অনেক পরিবার গবাদিপশু নিয়ে উচু বাঁধ ও পাকা সড়কে আশ্রয় নিতে শুরু করেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সহায়তা দেয়া হলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম।

প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেয়া ও নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস সংশ্লিষ্টদের।

এদিকে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাওরের বেশির ভাগ এলাকা পানিতে ডুবে থাকায় জেলার প্রায় পাঁচশ’ হেক্টর আমন ধান নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজতলা।

গাইবান্ধা জেলার তিস্তা, ব্রহ্মপুত্র-যমুনা, করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি ১২ ঘণ্টায় বেড়েছে ৫ সে.মি.। তবে এখনও সবগুলো নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

Reneta

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি, চিনাডুলি, বেলগাছা, নোয়ারপাড়া, সাপধরী, পার্থশী এবং দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ও চুকাইবাড়ি ইউনিয়নের প্রায় ২৫টি গ্রাম বন্যা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৩০ হাজার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT