আত্মঘাতী বোমা হামলার ঘটনার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্রাসেলস
বিমানবন্দর আবার খুলে দেয়া হয়েছে। প্রতীকী হিসেবে উড়েছে তিনটি ফ্লাইট।
যাত্রীদের তল্লাশীর ক্ষেত্রে ছিলো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্য
দিয়ে বেলজিয়ামের বিমান যাত্রায় শুরু হলো এক নতুন অধ্যায়।
গত ২২ মার্চ দু’ আত্মঘাতী বোমা হামলাকারী বিমানবন্দরের বহির্গমন হলে নিজেদের উড়িয়ে দেয়। একই সঙ্গে হামলা হয় মেট্রো স্টেশনে। এতে সব মিলিয়ে ৩২ জন নিহত হন। তারপর থেকেই ব্রাসেলস বিমানবন্দর বন্ধ ছিলো। 
বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা আরনাউদ ফেউস্ট বলেন, রোববার থেকে যাত্রীবাহী তিনটি ফ্লাইট চালুর মাধ্যমে এই বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হচ্ছে। ফ্লাইটগুলো ফারো, এথেন্স ও তুরিনের উদ্দেশে উড়ে গেছে। ফ্লাইটগুলো প্রতীকী অর্থে চালু করা হয়েছে।







