চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুধার্ত নেকড়ের শিকার ম্যানইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সামনে বার্সেলোনা। তার আগে উলভসকে হারিয়ে প্রিমিয়ার লিগে তিন নম্বরে ওঠার হাতছানি ছিল রেড ডেভিলদের সামনে। একইসঙ্গে জিতলে হাইভোল্টেজ ম্যাচের আগে কুড়িয়ে নেয়া যেত প্রয়োজনীয় আত্মবিশ্বাসও। তার কোনোটাতেই সফল হয়নি সোলশেয়ারের দল। মঙ্গলবার এগিয়ে গিয়েও উলভসের কাছে ১-২ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সপ্তাহদুয়েক আগে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে এই উলভসের বিরুদ্ধেই হারের ভ্রূকুটি নিয়ে এদিন লিগে নেমেছিল রেড ডেভিলরা। আশঙ্কা দূরে সরিয়ে ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় অ্যাওয়ে দল। ২৫ গজ দূর থেকে স্কটিশ মিডফিল্ডার ম্যাকটোমিনের দুর্দান্ত শট বিপক্ষ গোলরক্ষকের নাগাল এড়িয়ে জড়িয়ে যায় জালে। কিন্তু ২৫ মিনিটে ম্যাচে সমতা ফেরায় উলভস।

এক্ষেত্রে রাউল জিমেনেজের ডিফেন্স চেরা বল ডিয়েগো জোটার পায়ে পড়লে তা থেকে স্কোরলাইন ১-১ করেন পর্তুগিজ স্ট্রাইকার। এরপর ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল দু’দলই। বিরতির ঠিক আগে ম্যানইউকে এগিয়ে দেয়ার সহজ সুযোগ হাতছাড়া করেন বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু। সবমিলিয়ে ১-১ অবস্থায় শেষ হয় প্রথমার্থ।

বিরতি থেকে ফিরে আসার মিনিট দশেক পরে গোলস্কোরার ম্যাকটোমিনের আরেকটি দুর্দান্ত চেষ্টা দারুণভাবে রক্ষা করেন বিপক্ষ গোলকিপার। কিন্তু মিনিট দুয়েক বাদে জোটাকে দ্বিতীয়বারের জন্য কড়া চ্যালেঞ্জ করে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ম্যানইউ উইঙ্গার অ্যাশলে ইয়ং। ফলে অটো লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর সংখ্যাতত্ত্বের বিচারে পিছিয়ে পড়া ম্যানইউ ডিফেন্স দ্বিতীবারের জন্য ভুল করে বসে ম্যাচের ৭৭ মিনিটে।

ডিফেন্ডার ক্রিস স্মালিংয়ের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি ১০ জনের দল। ফলস্বরূপ ১-২ গোলে ম্যাচ হেরে লিগ টেবিলে পঞ্চম স্থানেই রয়ে গেল তারা। ৩২ ম্যাচে ম্যানইউয়ের পয়েন্ট ৬১।

ট্যাগ: ইপিএলম্যানইউলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণবিক্ষোভের মুখে আলজেরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

পরবর্তী

বলিউডে আসছেন আরিয়ান খান

পরবর্তী

বলিউডে আসছেন আরিয়ান খান

ধর্মবিদ্বেষী উগ্রবাদ ঠেকাতে প্রয়োজন ধর্মনিরপেক্ষতা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT