সুবিধাবঞ্ছিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের পাশে আনন্দময় আয়োজন নিয়ে এগিয়ে এসেছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা গড়ে তুলেছে “মজার স্কুল” নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান।
দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৫ শিক্ষার্থীর উদ্যোগে সুবিধাবঞ্ছিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের পাঠদানের কথা চিন্তা করে ২০১৫ সালে এ প্রতিষ্ঠানের জন্ম। বর্তমানে ওই স্কুলে শিক্ষার আলোয় বেড়ে উঠছে ১৩০টি শিশু।
পড়ালেখা শেখানোর পাশাপাশি তাদের জন্য আয়োজন করা হয় রকমারি খাবারের। এছাড়াও প্রতিমাসে শিশুদের দেয়া হয় খাতা, কলম, পেন্সিল, রাবাসহ ছবি আঁকার নানা সামগ্রী।
শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে সম্প্রতি ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’ পরিদর্শন করেছে মজার স্কুলে।
স্থানীয়রা বলছেন, সুবিধাবঞ্ছিত নৃ-গোষ্ঠীর শিশুদের শিক্ষার জন্য প্রয়োজন বিশেষ যত্ন ও পরিকল্পনা।
বিস্তারিত দেখুন রিপোর্টটি……..







