চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্র খামারি ও কৃষি উদ্যোক্তা তৈরিতে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A

ক্ষুদ্র খামারি ও কৃষি উদ্যোক্তা তৈরিতে ৪ হাজার কোটি টাকার প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন নামের একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পষিদের নির্বাহী কমিটি- একনেক।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল জানান, নির্দিষ্ট প্রাণীসম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি ও ভ্যালু-চেইন পরিচালনার ক্ষেত্রে ক্ষুদ্র খামারি ও কৃষি উদ্যোক্তাদের উৎপাদনশীলতা, বাজার অংশীদারিত্ব এবং জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নেয়ার সক্ষমতা বাড়াতে হবে। সুষম খাদ্য এবং উন্নত স্বাস্থ্য ও প্রজনন সেবা দেয়ার মাধ্যমে পারিবারিক পর্যায়ে গবাদি পশুর স্বতন্ত্র উৎপাদনশীলতা বৃদ্ধি করা হবে।

এছাড়া ৫ হাজার ৫শ উৎপাদক সংগঠনকে প্রক্রিয়াকরণ শিল্পের সাথে সংযুক্ত করার মাধ্যমে ভ্যালু চেইন এবং মার্কেট লিংকেজ উন্নয়ন, নিরাপদ প্রাণিজ উৎপাদন ব্যবস্থা এবং মান নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ বান্ধব প্রাণীসম্পদ উন্নয়ন, জ্ঞান প্লাটফর্ম এবং প্রাণিসম্পদ বীমা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী জানান, এখন থেকে জমি বাঁচাতে জেলা পর্যায়ে সব সরকারি অফিসকে এক জায়গায় অর্থাৎ একটি বড় বিল্ডিং এ নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রকল্পের বিষয়ে মন্ত্রী বলেন, পর্যাপ্ত খেলার মাঠ রাখা এবং হাওর কেন্দ্রীক ব্যাপক গবেষণা করতে হবে। চট্টগ্রামের কর্ণফুলি নদীকে দূষণমুক্ত রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস তৈরির সময় এগুলো যাতে দুর্যোগে সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করা যায় সেজন্য তাগিদ দিয়েছেন তিনি।

Reneta

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়নসহ ২৮ প্রকল্প বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ৩০ হাজার ২৩৪ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২৪ হাজার ৮৫৪ কোটি ৬৮ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ৫৩৯ কোটি ১৭ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৪ হাজার ৮৪০ কোটি ৭৫ লাখ টাকা খরচ করা হবে।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হচ্ছে, চট্টগ্রাম মহানগরীর পয়:নিস্কাশন স্থাপন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩ হাজার ৮০৮ কোটি ৫৯ লাখ টাকা। নারায়নগঞ্জ সিটি করপোরেশন কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩৪৫ কোটি ৯১ লাখ টাকা। বহদ্দারহাট বাড়ইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ২৫৬ কোটি ১৬ লাখ টাকা।

চা বাগান কর্মীদের জন্য নিরাপদ সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৬২ কোটি ১৪ লাখ টাকা। সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ২ হাজার ৩০৯ কোটি ৭৯ লাখ টাকা। উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭৪৬ কোটি ৭৮ লাখ টাকা। বিনিয়োগ বোর্ড ভবন নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ১৯৮ কোটি টাকা। ১১টি আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৬২৯ কোটি ৭৪ লাখ টাকা।

মাদারিপুর সরকারি অফিসসমূহের বহুতল ভবন নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৮৩ কোটি টাকা। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা স্থাপন প্রকল্পের খরচ ধরা হয়েছে ২ হাজার ৬৩৭ কোটি ৪১ লাখ টাকা। নির্বাচিত ৯টি সরকারি কলেজের উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৬২৯ কোটি ৭৪ লাখ টাকা। শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, সদর গোপালগঞ্জ ও শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় সূত্রাপুর ঢাকা এর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭১ কোটি টাকা।

চট্টগ্রাম খুলনা রাজশাহী এবং রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ২২২ কোটি ৩৯ লাখ টাকা। শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনিসটিটিউট স্থাপন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১৫৬ কোটি ৭৭ লাখ টাকা। ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১০৫ কোটি ৬৯ লাখ টাকা। র‌্যাব ফোর্সেস এ অভিযানিক সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ৩৩ কোটি ৯৮ লাখ টাকা।

জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৬২ কোটি ৯৯ লাখ টাকা। ডিপিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ৯৫৭ কোটি ৩৪ লাখ টাকা। সোনাগাজী ৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭৪৬ কোটি ৭৬ লাখ টাকা।

বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭৮ কোটি ৩৮ লাখ টাকা। আনুষঙ্গিক সুবিধাদিসহ বিশেষ ধরনের নির্মাণ ও স্থাপন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১৬২ কোটি ৭১ লাখ টাকা। বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৬২৩ কোটি ২৭ লাখ টাকা। বৃহত্তর নোয়াখালী পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭৪০ কোটি ৬৯ লাখ টাকা।

পানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৪ হাজার ২৮০ কোটি ৩৬ লাখ টাকা। বাঙ্গালী-করতোয়া ফুলজোর-হুরাসাগর নদী সিস্টেম ড্রেজিং পুন:খনন ও তীর সংরক্ষণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ২ হাজার ৩৩৫ কোটি ৬০ লাখ টাকা। ৬৪টি জেলার অভ্যন্তর ছোট নদী খাল এবং জলাশয় পুন:খনন প্রকল্পের খরচ ধরা হয়েছে ২ হাজার ২৭৯ কোটি ৫৫ লাখ টাকা। ইমারজেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপনস প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩৩৭ কোটি ৮৯ লাখ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একনেক বৈঠকএনইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের অনুষ্ঠানে গুলির পর ‘ফলস ফ্ল্যাগ’ বিতর্ক

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর ভারতে এক মুসলিম পরিবারের ৪ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

স্বৈরাচারের দোসরাই বিএনপিকে স্বৈরাচারের দোসর বলে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যত বাধাই আসুক উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT