চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এডিবির ১৫ কোটি ডলার ঋণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার আজ ১৫ কোটি ডলার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।

কোভিড-১৯ মহামারীর পর আর্থ-সামাজিক পুনরুদ্ধারে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প এবং ছোট আকারের উদ্যোগগুলোর (সিএমএসই) উন্নয়নে ঋণ সহায়তার জন্য এই চুক্তি করা হয়।

কোভিড-১৯ পরবর্তী ক্ষুদ্র আকারের কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় এই সহায়তা যুবক, গ্রামীণ উদ্যোক্তা, বিদেশ থেকে ফিরে আসা অভিবাসী শ্রমিক, বিশেষ করে মহিলারা যারা মহামারীতে ক্ষতিগ্রস্ত, তাদের পরিচালিত সিএমএসইগুলোকে পুনরুজ্জীবিত করবে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-র সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবি’র পক্ষে সংস্থার আবাসিক পরিচালক এডিমন জিনটিং রাজধানীর ইআরডিতে এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেছেন। আজ এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ইআরডির সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, এই সহায়তা কোভিড-১৯ মহামারী থেকে আর্থ-সামাজিক পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সমর্থন করবে।

এডিবি’র আবাসিক পরিচালক এডিমন জিনটিং বলেন, খাত ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবেলায় একটি বিশদ কর্মপরিকল্পনা তৈরি করে, ব্যাংকের সর্বোত্তম ব্যবহার এবং প্রশিক্ষণ প্রসারিত করে এবং ঋণ গ্রহীতাদের ব্যবসায়িক উন্নয়ন সহায়তার মাধ্যমে একটি বিশদ কর্ম পরিকল্পনা তৈরি করে সিএমএসইকে অর্থায়নের ক্ষেত্রে মূল বাধাগুলো দূর করবে।

তিনি আরও বলেন, উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ ছাড়াও প্রকল্পটি ঋণের সাশ্রয়ী মূল্য এবং উপলব্ধতার ভারসাম্যও বজায় রাখবে যাতে ঋণের সুদ কম হয়, যাতে সেই হার সিএমএসইগুলোকে ব্যাংকের ঋণ প্রদানকে অসংবেদনশীল না করে।

Reneta

প্রকল্পটি থেকে আগামী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিবিএশীয় উন্নয়ন ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT