চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্ষমা চাওয়া উচিত আইসিসির’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টিকিট বিক্রি থেকে শুরু করে বাজে আম্পায়ারিং। বিশ্বকাপের মতো এক আসরে অসংখ্য বিতর্কে সুনাম হারানোর মুখে আইসিসি। এভাবে চলতে থাকলে ক্রিকেটীয় ভাতৃত্ববোধ নষ্ট হতে পারে বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাসিম আশরাফ। তাই ক্রিকেটের স্বার্থেই সবার কাছে আইসিসিকে ক্ষমা চাওয়ার পরামর্শ তার।

শেষটা ভালো হলেও ২০১৯ বিশ্বকাপ নিয়ে কমকথা শোনেনি আইসিসি। যে ফাইনাল নিয়ে সারাবিশ্বে হইচই তাকেও ঘিরে আছে বিতর্কের ডালপালা। বিশ্বকাপে ৪৪ বছরের আক্ষেপ মিটিয়ে ইংল্যান্ড শিরোপা ঘরে তুলেছে ঠিকই, কিন্তু তাতেও আছে প্রশ্ন। নির্ধারিত ১০০ ওভারে ফল নিষ্পত্তি না হওয়ার পর সুপার ওভারেও যখন ম্যাচ টাই হয়, তখন বাউন্ডারির হিসাব বিবেচনা করে নিউজিল্যান্ডকে কাঁদিয়ে শিরোপা তুলে দেয়া হয়েছে ইংলিশদের হাতে।

পাকিস্তানের ডেইলি এক্সপ্রেসকে সাক্ষাৎকারে আইসিসির এই বাউন্ডারি আইনের সমালোচনা করে নাসিম বলেছেন, ‘বাউন্ডারির হিসাব করে কীভাবে একটা দলের হাতে শিরোপা তুলে দেয়া হয়? এটা তো স্কুল টুর্নামেন্ট নয়! উচিত ছিল শিরোপা যৌথভাবে দুই দলের হাতে তুলে দেয়া।’

Banglabid

‘আইসিসির উচিত যে ভুল তারা করেছে সেটা মেনে নেয়া। ক্রিকেটীয় স্বার্থে খেলুড়ে দেশগুলোর কাছে ক্ষমা চাওয়া। ’

লর্ডসের ফাইনালে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪১ রান তুলেছিল নিউজিল্যান্ড। সেই রান তাড়া করতে গিয়ে একদম শেষ বলে অলআউট হয়ে ইংল্যান্ডও রান তোলে ২৪১। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও দুই দলের রান সমান ১৫ হওয়ায় বাউন্ডারি বেশি থাকায় ইংল্যান্ডের হাতে প্রথমবারের মতো তুলে দেয়া হয় বিশ্বকাপের ট্রফি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনলাইনে পাওয়া যাবে আমদানি-রপ্তানির সনদ

পরবর্তী

‘শুধু জমি-জমা জামানতের বিপরীতে ঋণ দেওয়া ঠিক নয়’

পরবর্তী

‘শুধু জমি-জমা জামানতের বিপরীতে ঋণ দেওয়া ঠিক নয়’

মাছ উৎপাদনে বিশ্বে ৪ নম্বর স্থানে বাংলাদেশ

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT