চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা চাইবে না তুরস্ক

নাফিস ইফতেখার নাফিস ইফতেখার
৩:০৮ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত করার ঘটনায় তুরস্কের উপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। নিষেধাজ্ঞার আওতায় থাকছে তুরস্কের নাগরিক ও বিভিন্ন তুর্কি পণ্য। বিমান বিধ্বস্তের ঘটনাকে ‘দুঃখজনক’ বললেও এ জন্য রাশিয়ার কাছে ক্ষমা চাইবেন না তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

আগেই ইঙ্গিত ছিলো, তুরস্কের ক্ষেপণাস্ত্রে রুশ বিমান বিধ্বস্তের ঘটনা ক্রেমলিন সহজভাবে নেবে না। শনিবার তার প্রতিফলনও দেখলো বিশ্ব। ডিক্রির মাধ্যমে তুরস্কের ওপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ডিক্রিতে তুরস্ক থেকে বিভিন্ন পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়ায় তুর্কি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং রুশ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তুর্কি নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন। তবে ঠিক কিভাবে তাদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে সেটা বিস্তারিত জানানো হয়নি।

Banglabid

ডিক্রিতে দু’ দেশের মধ্যে চার্টার ফ্লাইট বন্ধের কথাও বলা হয়েছে। তুরস্কের নাগরিকদের কোনো পর্যটন প্যাকেজ না দিতে এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে রাশিয়া।

রাশিয়া কঠোর হওয়ায় সুর নরম করেছেন তুর্কি প্রেসিডন্টে রিসেপ তাইয়েপ এরদোগান। বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনাটি দুঃখের। তবে এর জন্য রাশিয়া চাইলেও ক্ষমা তিনি চাইবেন না।

আগামী সপ্তাহে প্যারিসে জলবায়ু সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠকের জন্য মস্কোকে চিঠিও দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়া হলেও, কোন কোন পণ্য এর আওতায় পড়ছে তার কোনো তালিকা দেয়নি রাশিয়া।

Reneta

তবে রাশিয়া তুরস্কের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। গত বছর রাশিয়ায় দেড় বিলিয়ন ডলারেরও বেশি চামড়াজাত পণ্য ও বস্ত্র রফতানি করেছিলো তুরস্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-তুরস্করাশিয়া-সিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামে লাইকের রেকর্ড

আগস্ট ১৫, ২০২৬

ধানমন্ডি-৩২ নম্বরে তিনজনকে গণপিটুনির অভিযোগ, পুলিশ হেফাজতে দু’জন

আগস্ট ১৫, ২০২৬

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

‘কাউকে না জানিয়ে’ জুলাই জাদুঘরে ফারুকী, দেখে যা বললেন

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT