চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা চাইবে না তুরস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

গোলা নিক্ষেপ করে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত করার জন্য ক্ষমা চাইবে না তুরস্ক। তুরস্কের রাজধানী আনকারায় বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এরদোগান বলেন, ‘আমি মনে করি, যদি কোনো পক্ষের ক্ষমা চাইতেই হয়, তবে সে পক্ষটি আমরা নই। যারা আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে তাদের আমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমাদের পাইলট এবং সশস্ত্র বাহিনী শুধু তাদের দায়িত্ব পালন করেছে। আর তাদের দায়িত্ব ছিলো আমাদের পক্ষে আইন ভঙ্গ হলে তাতে প্রতিক্রিয়া দেখানো। আমার মনে হয় এটাই মূল কথা।’

এর আগে আনকারায় স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট জানান, আজকেও যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তখনো তুরস্ক একইভাবে সাড়া দেবে।

মঙ্গলবার রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর থেকেই বারবার তুরস্ক বলে আসছে, অনেকবার সতর্ক করার পরও বিমানটি তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়লে বাধ্য হয়ে সেটিকে লক্ষ্য করে গোলা ছোঁড়া হয়।

তবে রাশিয়া প্রতিবারই তুরস্কের এই দাবি প্রত্যাখ্যান করেছে। যুদ্ধবিমানের উদ্ধারকৃত কো-পাইলট ক্যাপ্টেন কনস্টানটিন মুরাখতিন রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, আঘাত হানার আগে রেডিওর মাধ্যমে বা সরাসরি, কোনোভাবেই কোনো ধরণের সতর্কবার্তা দেয়নি তুরস্ক।

সতর্কবার্তার প্রমাণ হিসেবে তুর্কি সামরিক বাহিনী একটি অডিও ক্লিপ প্রকাশ করে। ক্লিপটিকে ভুয়া বা বানানো বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার টুইটারে একটি পোস্ট দেয়।

Reneta

বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে সাংবাদিকদের বলেন, হামলাটি অপ্রত্যাশিত ছিলো। কেননা তুরস্ককে রাশিয়া তার বন্ধু মনে করতো।

তিনি বলেন, ‘এমন একটি বন্ধুপ্রতিম পক্ষের কাছ থেকে আঘাতের শিকার হতে হবে তা আমরা কখনো কল্পনাই করতে পারিনি।’

পুতিন বলেন, সিরিয়ার সীমান্তের এক কিলোমিটার ভেতরে থাকা অবস্থাতেই যুদ্ধবিমানটিতে হামলা চালানো হয়।

এরদোগান সিএনএন-এর কাছে দাবি করেন, তুর্কি আকাশসীমায় ১৭ সেকেন্ড অবস্থানের পর বিমানটিকে লক্ষ্য করে গোলা ছোঁড়া হয়।

তিনি বলেন, ‘আমরা জানতাম বিমান ছিলো মোট দু’টি। তার মধ্যে একটি সিরিয়ায় ফিরে গিয়েছিলো। অন্যটি এরপরও তুর্কি আকাশসীমায় রয়ে যাওয়ায় সেটিকে ভূপাতিত করা হয়।’

এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, রুশ বিমান ভূপাতিত করা কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা ছিলো না। ‘দেখে মনে হচ্ছে এটি ছিলো পরিকল্পিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-তুরস্করাশিয়ার যুদ্ধ বিমানসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT