চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতা-কর্মীদের নামে ৭৮ হাজার ৩২৩টি মামলা: বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতা চিরস্থায়ী করতেই সরকার গুম-খুনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। দেশে আজ পদে পদে মানবাধিকার লংঘিত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বিএনপির নেতা-কর্মীদের ওপরে মামলার পরে মামলা দিয়ে নির্যাতনের অভিযোগও করেন তারা।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত মানববন্ধনে এমন অভিযোগ করেন বিএনপি নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে গণতন্ত্র ধ্বংস করে গুম-খুনের পথ বেছে নিয়েছে। সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে যে গণতন্ত্রকে ও মানবাধিকারকে গুম করছে তারই শিকার আজ দেশের কোমলমতি শিশু ও তাদের পরিবার।

Banglabid

তিনি বলেন, মানবাধিকার বলতে দেশে কিছুই নেই। আজ ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমনের সন্তানেরা গুমরে কাঁদছে। দরজায় দাঁড়িয়ে বাবার অপেক্ষায় থাকছে। আশায় আছে, তাদের বাবা ফিরে আসবে! সরকারের বিরুদ্ধে গেলেই গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রাখা হচ্ছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার আজ জনগণের ওপর এমন নির্যাতন চালাচ্ছে।

এসময় ফখরুল শুধু বিএনপির নেতা কর্মীদের ওপর চালানো সরকারি নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, শুধু বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে ৭৮ হাজার ৩শ ২৩টি। আসামী ৭ লাখ ৮৬ হাজার ২৩৮ জন, খুন ৫৪৭ জন। এখনো অনেকে নিখোঁজ আছে।

ফখরুল এখান থেকে বেরিয়ে আসার জন্য গণতান্ত্রিক উপায়ে সরকারের পতন করতে হবে জানিয়ে নিরাপদ দেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল।

Reneta

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান দেশে আজ চূড়ান্তভাবে মানবাধিকার লংঘন হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার আজ যা গুম করেছে তা হলো মানবাধিকার। শেখ হাসিনার অবৈধ শাসন থামাতে না পারলে দেশে মানবাধিকার আসবে না বলে মন্তব্য করেন তিনি।

আয়োজনে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অপর এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মানবাধিকার এখন দেশে একটি অপরিচিত নাম। এখন মানবাধিকার বলতে দেশে কিছুই নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একসময় রপ্তানিতে বড় ভূমিকা রাখবে আইটি প্রোডাক্ট: প্রধানমন্ত্রী

পরবর্তী

আরব-ইসরায়েল পরিস্থিতি: বাংলাদেশের অবস্থান জানাবেন রাষ্ট্রপতি

পরবর্তী
রাষ্ট্রপতি

আরব-ইসরায়েল পরিস্থিতি: বাংলাদেশের অবস্থান জানাবেন রাষ্ট্রপতি

শুরু হচ্ছে বেঙ্গলশাস্ত্রীয় সংগীত

‘ফেস্টিভালটা হচ্ছে না ভেবে খুব দুঃখ পেয়েছিলাম সেদিন’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT