ওয়ান ইলেভেনের সময় বিএনপি দুই নেত্রীর মুক্তির দাবিতে সোচ্চার থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
জাতীয়তাবাদী তৃণমূল দলের আয়োজনে প্রয়াত নেতা হান্নান শাহ’র স্মরণ সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দিনের পর দিন আদালতে যেতে হচ্ছে। এক সময় বর্তমান সরকারের দুর্নীতিবাজদের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম আরো বলেন, বিচার বিভাগকে প্রভাবিত করার জন্য বিভিন্ন স্থানে দেখছি সক্রিয়ভাবে যারা দলীয় রাজনীতিতে যুক্ত ছিলেন তাদেরকেও নিয়োগ দেওয়া হয়েছে। এই শেষদিন না, যে মন্দ দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন সেই মন্দ দৃষ্টান্তের শিকার তো আপনারাও একদিন হতে পারেন। বেগম খালেদা জিয়া সবসময় বলেন, আমরা প্রতিহিংসাপরায়ণ হবো না। কিন্তু অপরাধ যে যা করেছেন বা করছেন তার বিচারই হবেই।







