চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতার ক্ষুধা বিএনপিকে উন্মাদ করে তুলেছে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

ক্ষমতার ক্ষুধা বিএনপিকে উন্মাদ করে ফেলেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: ২০০৬ সাল থেকে বড় ক্ষুধা! ক্ষমতার ক্ষুধা বিএনপিকে উন্মাদ করে ফেলেছে। ক্ষমতা ছাড়া বিএনপি কিছু বোঝেনা। ক্ষমতার ক্ষুধায় তারা পাগল হয়ে আজ পাগলের প্রলাপ বকছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: দেশে এ মুহূর্তে মানুষ নির্বাচনমুখী, এ মুহূর্তে আন্দোলনমুখী। আন্দোলনের কোন মন মানসিকতা ভোটারদের মাঝে নেই। সবাই নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে। আন্দোলন কখন হয়? যখন আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান থাকে। দেশের কোথাও অসন্তোষ নেই। জনমনে ক্ষোভ নেই। জনমনে কোনো অশান্তি নেই। অশান্তি শুধু বিএনপির ক্ষমতা লাভকে কেন্দ্র করে। তারা ক্ষমতা চাই, ক্ষমতাকে কেন্দ্র করে আবার ও লুটপাটের রাজত্ব কায়েম করতে চাই।

অক্টোবরে বিএনপির রাজনীতির মাঠ দখলের ঘোষণার প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: অক্টোবর মাসে দখল নাকি তারা মাঠ করবে! ক্ষমতার ময়ূর সিংহাসন ফিরে পেতে তারা আবারও রঙিন স্বপ্ন দেখছে।  তারা মাঠ দখল করবে, বাংলাদেশ অচল করবে, ঢাকা অচল করবে! আমিও বলতে চাই, আমরা কোন পাল্টাপাল্টি করব না। কিন্তু যারা দেশের শান্তি বিনষ্ট করবে দেশের জনগণের জানমালকে জিম্মি করে নিরাপত্তাকে জিম্মি করে ঢাকা অচল করতে যাবে জনগণ তাদের কেই অচল করে দেবে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন: খবর আছে, ঢেউ নেই। কোন বছর আসবে সেটা একমাত্র আল্লাহ জানে, সৃষ্টি কর্তা জানে। মরা গাঙ্গে ঢেউ আর আসবে না। বিএনপির আন্দোলন নেতিবাচক রাজনীতির জন্য মরা গাঙ্গে রূপ নিয়েছে।  এই গাঙ্গে আন্দোলনের জোয়ার আর আসবে না। আমরা পাল্টাপাল্টি করবো না। কাউন্টার মিটিং আমরা করবো না। নেতাকর্মীরা সব জায়গায় সতর্ক পাহারায় থাকবে। কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। নৈরাজ্যের বিরূদ্ধে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে মহল্লায় মহল্লায় আমরা যাবো। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস-নৈরাজ্যের বিরূদ্ধে ক্যাম্পেইন করবো।  নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করবো।

ডিসেম্বরের নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষের যে শাখা প্রশাখা আমাদের সমাজে বিস্তার করেছে। সে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ কে আমরা সমূলে উৎপাটন করব, আগামী ডিসেম্বরের নির্বাচনে। নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করে বাংলাদেশকে আমরা সাম্প্রদায়িকতার অশুভ শক্তির করালগ্রাস থেকে মুক্ত করব। এটাই হোক আজকে আমাদের শপথ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT