চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিগ্রস্তদের কষ্ট দিয়ে উন্নয়ন নয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩০ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে নানা ধরণের উন্নয়ন ও অবকাঠামোগত কর্মকাণ্ড। কোনো কাজ করতে গেলে আগের বা বর্তমান অবস্থার পরিবর্তন আসবেই, আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছুটা সমস্যা হবেই, সেইসঙ্গে কর্মএলাকায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অনেকে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষতিগ্রস্তদের কষ্ট দিয়ে কোনো উন্নয়ন করা যাবে না। মহেশখালীর মাতারবাড়ি প্রকল্প এলাকার লবণচাষী এবং জমি মালিকদের দ্রুত ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রায় সবধরণের প্রকল্প বা কর্মেই এই ধারা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিগ্রস্তরা সঠিক সময়ে তাদের ক্ষতিপূরণ পান না। রাজধানীর আশেপাশে বিভিন্ন আবাসিক প্রকল্প ও নানা মেগা প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের নানা দুর্ভোগ ও অনিয়মের চিত্র আমরা গণমাধ্যমে দেখেছি। সে ধারায় প্রধানমন্ত্রীর এই উচ্চারণ অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের অধিকারের বিষয়টি দ্রুত সমাধান হবে বলে আমাদের ধারণা।

বহুমুখী কর্মসূচির আওতায় কক্সবাজারের মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধীনে ৩৭টি উন্নয়ন প্রকল্প চলছে। এর মধ্যে রয়েছে দেশের সবচেয়ে বড় কয়লা বিদ্যুৎ কেন্দ্র, কোল জেটি, এলএনজি টার্মিনাল এবং বহুমুখী সমুদ্র বন্দরসহ বিভিন্ন প্রকল্প। ৩৭টি প্রকল্পের মধ্যে ১৫টিতে জাপানি বিনিয়োগ প্রায় ১৭ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রীর সামনে মহেশখালী-মাতারবাড়ির সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। সেখানেই প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নিয়ে আলোচনার সময় ক্ষতিগ্রস্তদের অভিযোগের কথা উল্লেখ করেছেন।

Banglabid

প্রকল্প পরিকল্পনায় আরেকটি বিষয় মনে রাখা দরকার, তা হোল জনভোগান্তি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, রাজধানীর মেট্রোরেল প্রকল্পের কথা। প্রকল্প চলার সময়ে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষের পরিবেশ, দৈনন্দিন জীবন ও ভোগান্তির বিষয় উল্লেখ করার মতো একটি উদাহরণ। কতো দ্রুতসময়ে প্রকল্প শেষ করা যায় এবং প্রকল্প চলাকালীন কীভাবে ভোগান্তি কমিয়ে আনা যায়, তা পরিকল্পনায় রাখা খুবই জরুরি বলে আমরা মনে করি। আশাকরি বিষয়গুলো নিয়ে যথাযথ উদ্যোগী হবেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরাপদ সড়ক: কাদেরের মন্ত্রণালয়ের ব্যর্থতার জবাব দাবি হানিফের

পরবর্তী

ইরাকে ফেরি ডুবি, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

পরবর্তী

ইরাকে ফেরি ডুবি, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

সুবর্ণচরের সেই ধর্ষণের আসামি রুহুল আমিনের জামিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT