চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষতিকারক কীটনাশক মনিটরে কমিশন গঠনে রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনা

মানবস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে এমন কীটনাশক মনিটর করতে একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেই সাথে গ্লাইফোসেট সমৃদ্ধ কীটনাশকের লাইসেন্স প্রদান এবং তার নবায়ন কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে এবং আগামী আট সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সহ মোট ৭টি বেসরকারি পরিবেশবাদী সংস্থার করা এ সংক্রান্ত জনস্বার্থমূল রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ আদেশ দেন।

আদালত তার আদেশে গ্লাইফোসেট সমৃদ্ধ সকল কীটনাশকের ক্ষতিকারক প্রভাবের বিষয়ে প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে এবং গ্লাইফোসেট সমৃদ্ধ কীটনাশকের ব্যবহার থেকে সরে আসার বিষয়ে ৯০ দিনের মধ্যে কর্মপরিকল্পণা প্রণয়নের নির্দেশ দেন।

আদালতে বেলা’র পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নী জেনারেল তৌফিক সাজোয়ার।

আজ শুনানিতে সৈয়দা রিজওয়ানা হাসান আদালতকে বলেন: ‘ক্যান্সার গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আএআরসির একটি প্রকাশনাতে ‘গ্লাইফোসেট’ উপাদানটিকে “মানুষের জন্য সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী” আখ্যা দেয়া হয়।  পরবর্তীতে সানফ্রানসিসকো ও ক্যালিফোর্নিয়ার ৩টি আদালত গ্লাইফোসেট সমৃদ্ধ রাউন্ডআপ ব্যবহারে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিবর্গকে প্রচুর পরিমাণ ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন এবং ইতোমধ্যে আইএআরসি’র প্রতিবেদনের ওপর ভিত্তি করে ভারতের পাঞ্জাব ও কেরালা, বাহরাইন, অস্ট্রিয়া, জার্মানী, ডেনমার্ক ও ফ্রান্সসহ বেশকিছু দেশ গ্লাইফোসেট নিষিদ্ধ অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষিদ্ধ করতে এবং নিরাপদ বিকল্প প্রবর্তনে কর্মসূচি গ্রহণ করেছে।

Reneta

শুনানিতে এই আইনজীবী আরো বলেন: ‘উন্নত বিশ্ব গ্লাইফোসেট থেকে সরে আসার উদ্যোগ গ্রহণ করলেও বাংলাদেশে অন্তত ৭৯ ধরনের প্রচলিত কীটনাশকে গ্লাইফোসেটের উপস্থিতি রয়েছে। এছাড়া কেবল ইক্ষু এবং চাবাগানে গ্লাইফোসেট সমৃদ্ধ কীটনাশক ব্যবহার করা হয় এমন দাবি করা হলেও বেলা’র মাঠ পর্যায়ের গবেষণায় এটা স্পষ্ট হয়েছে যে, ইক্ষু এবং চা চাষ হয় না আমাদের দেশের এমন অঞ্চলেও অনিয়ন্ত্রিতভাবে গ্লাইফোসেট সমৃদ্ধ অন্যান্য কীটনাশক বিক্রি ও ব্যবহৃত হচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কীটনাশকবেলাসৈয়দা রিজওয়ানা হাসানহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT