চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষণিকের বৃষ্টি বিলাসের পর চকচকে রোদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ১০, জুন ২০১৭
স্পোর্টস
A A

এজবাস্টনে ক্ষণিকের বৃষ্টি বিলাসের পর আবারো খেলা শুরু হয়েছে। দ্রুত ইংল্যান্ডের তিন উইকেট পড়ে যাওয়ার পর বৃষ্টি নামায় স্বস্তি নেমেছিল বাংলাদেশি সমর্থকদের মাঝেও। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে যে সেমির টিকিট মিলবে টাইগারদের। আপাতত ইংলিশদের জয় প্রত্যাশা করা ছাড়া উপায় নেই।

অজিরা হারলেই সেমির টিকিট পাবে বাংলাদেশ। এমন ম্যাচে শুরুতে ব্যাট করে ইংলিশদের সামনে ২৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্টিভেন স্মিথের দল। রান তাড়া করতে নেমে ৬ ওভারে ৩৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা।

এর আগে এজবাস্টনে শুরুতে ব্যাট করে তিনশর ওপরের দিকেই চোখ করে এগোচ্ছিল অজিরা। ওয়ার্নার (২১) ও ফিঞ্চের উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। পরে স্মিথকে নিয়ে ৯৬ রানের প্রতিরোধ গড়েন ফিঞ্চ।

Banglabid

স্টোকসের বলে মরগানের তালুবন্দী হওয়ার আগে ফিঞ্চের নামের পাশে ৬৮ রান। ৮ চারে ৬৪ বলে সাবধানী ইনিংসটি গড়েছেন অজি ওপেনার।

সেখান থেকে দ্রুত হেনরিক্সকে (১৭) হারালেও আরেকটি ফিফটির জুটি গড়ে চাপ সামলান স্মিথ ও ট্রাভিস হেড। অধিনায়ক স্মিথ ৭৭ বলে ধীরস্থির ৫৬ রানে সাজঘরে ফেরার পরই রানে গতি কমে আসে অস্ট্রেলিয়ার।

লোয়ার-মিডলে ম্যাক্সওয়েল ২০, ওয়েড ২ রানে সাজঘরে ফিরলে আড়াইশর কাছেই গুটিয়ে যাওয়ায় শঙ্কায় পড়ে অজিরা। তখনো একপ্রান্ত আগলে ছিলেন হেড। শেষপর্যন্ত সংগ্রহটা যে তিনশর কাছাকাছি গেল তাতে পুরো অবদানই তার। ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৭১ রান এসেছে ৫ চার ও ২ ছয়ের প্রতিরোধে।

Reneta

শেষপর্যন্ত অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে না পারলেও বলে দারুণ করেছেন ইংলিশরা। চারটি করে উইকেট ভাগ করে নিয়েছেন মার্ক উড ও আদিল রশিদ। উড তো ১০ ওভারে এক মেডেনে খরচ করেছেন মাত্র ৩৩ রান। অন্য উইকেটটি স্টোকসের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এজবাস্টনে বৃষ্টিতে হাসছে বাংলাদেশ

পরবর্তী

‘ভ্যাট আইন নিয়ে আলোচনার বেশিরভাগই কাল্পনিক’

পরবর্তী
ভ্যাট আইন

‘ভ্যাট আইন নিয়ে আলোচনার বেশিরভাগই কাল্পনিক’

বাংলাদেশের জয়ে চায়ের কাপ ২ টাকা

সর্বশেষ

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT