চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লোয়িকে নিয়ে মাতামাতি নেই জন্মস্থান চীনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২১
বিনোদন
A A

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৩তম আসরে সেরা পরিচালক হয়েছেন চীনা বংশোদ্ভূত আমেরিকান নির্মাতা ক্লোয়ি ঝাও। ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য এই সম্মান উঠল তার হাতে। তিনিই প্রথম এশিয়ান বংশোদ্ভূত এবং প্রথম অশ্বেতাঙ্গ নারী পরিচালক যিনি এই পুরস্কার পেলেন।

অস্কারের ইতিহাসে সেরা পরিচালকের পুরস্কার পাওয়া দ্বিতীয় নারী নির্মাতা ক্লোয়ি ঝাও।

চীনের মেয়ে প্রথমবারের মতো সেরা পরিচালকের অস্কার জিতেছেন, এতে খুশির জোয়ার বয়ে যাওয়ার কথা দেশটিতে। কিন্তু ক্লোয়ি ঝাওকে নিয়ে কোনও মাতামাতিই নেই চীনে। দেশটির বাসিন্দারা সরাসরি অস্কার অনুষ্ঠানও দেখতে পারেননি। তাদেরকে দেখতে হবে রেকর্ড করে কাটছাঁট করা ভার্সন।

Banglabid

ক্লোয়ি ঝাও-এর অস্কার জয় নিয়ে চীনে মাতামাতি না হওয়ায় অবশ্য অবাক হওয়ার কিছু নেই। কারণ, বিশ্ব মাতানো ‘নোম্যাডল্যান্ড’ ছবিটি এখনও চীনে মুক্তির অনুমতি দেয়া হয়নি। নানা বিতর্কে চীনে এটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকি চীনের সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা সংশ্লিষ্ট বেশ কিছু পোস্টও সরিয়ে ফেলা হয়েছে।

পুরো বিশ্বে সমাদর পেলেও নিজ দেশে বিতর্কিত ক্লোয়ি ঝাও। এর পেছনে বেশ কিছু কারণ আছে। ২০১৩ সালে ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লোয়ি ঝাও বলেছিলেন, যখন তিনি টিনএজ ছিলেন চীনের সব জায়গা মিথ্যায় ভরা ছিল। গত বছরের ডিসেম্বরে দেওয়া সাক্ষাৎকারে ক্লোয়ি ঝাও বলেন, আমেরিকাই এখন তার দেশ। পুরনো সেসব সাক্ষাৎকারগুলোই নতুন করে আলোচনায় উঠে এসেছে অস্কারে তার ছবি মনোনয়নের পর।

অবশ্য অস্কার অনুষ্ঠানে ক্লোয়ি ঝাও চীনের কোনো ‘বদনাম’ করেননি। বরং হাসিমুখে জন্মভূমি চীনের প্রশংসা করেছেন তিনি।

Reneta

চীনের মাইক্রোব্লগিং সাইট উইবোতে ক্লোয়ি ঝাও-এর নাম এবং ‘নোম্যাডল্যান্ড’ ‘ব্যান’ করে রাখা হয়েছে। ফলে ক্লোয়ির নাম এবং ‘নোম্যাডল্যান্ড’ লিখে সার্চ দিলে সঠিক ফল পাওয়া যাচ্ছে না।

তবে চীনের নাগরিকরা ‘অফিশিয়ালি’ ক্লোয়ি ঝাও’র অস্কার প্রাপ্তি উদযাপন করতে না পারলেও ‘আনঅফিশিয়ালি’ শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারআমেরিকাক্লোয়ি ঝাওচীননির্মাতানোম্যাডল্যান্ডপরিচালকলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বসুন্ধরার এমডি’র দেশত্যাগে নিষেধাজ্ঞা

পরবর্তী

চীন বাংলাদেশকে করোনা মোকাবেলায় সার্বিক সহযোগিতা করতে আগ্রহী

পরবর্তী

চীন বাংলাদেশকে করোনা মোকাবেলায় সার্বিক সহযোগিতা করতে আগ্রহী

প্রাণবায়ু অক্সিজেনের জন্য প্রয়োজন আগাম পরিকল্পনা

সর্বশেষ

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT