চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লোন করে দ্বিতীয় মেসির জন্ম সম্ভব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এক লিওনেল মেসির যন্ত্রণায় অস্থির ডিফেন্ডার-গোলরক্ষকরা। সেই যন্ত্রণা বাড়াতে আরেক মেসি জন্ম দেয়ার কথা ঘোষণা দিয়ে চমক জাগিয়েছেন আর্কাডি নাভারো। ইউরোপিয়ান জেনোমস আর্কাইভের প্রধান ও জেনেটিক বিজ্ঞানী নাভারোর মত, চাইলেই ক্লোন করে আরেকজন মেসির জন্ম দেয়া খুবই সম্ভব। ক্লোন করা সেই মেসির সঙ্গে আসল মেসির কোনো পার্থক্য থাকবে না বলেও ধারণা এই বিজ্ঞানীর!

৩১ বছর বয়সেও গোলবন্যা বইয়ে চলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা মেসি। চলতি মৌসুমে ৩৯ গোল করে ফেলেছেন। আর একটি গোল হলেই টানা ১০ মৌসুমে ৪০ বা তার বেশি গোল করার কীর্তি হয়ে যাবে। লা লিগায় ২৬ গোল করে গোল্ডেন শু জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে এলএমটেন।

গোল করে একইসঙ্গে ভক্তদের আফসোসও বাড়িয়ে চলেছেন মেসি। বয়স দিন দিন বাড়ছেই। অতিমানবীয় কিছু হলে সর্বোচ্চ আর চার থেকে পাঁচ মৌসুম তার পারফরম্যান্স দেখতে পাবেন দর্শকরা। এরপর কী হবে? আরেকজন মেসির জন্য কতদিন অপেক্ষায় থাকতে হবে ভক্তদের?

জবাবে নাভারো এক সাক্ষাৎকারে যা বলেছেন সেটি নিয়ে আশাবাদী হতেই পারেন মেসি ভক্তরা, ‘আমরা মেসির হুবহু একজন তৈরি করতে পারবো। তার বর্তমান খেলার যে ধরণ, সেই ক্লোনও ঠিক তেমনই থাকবে। দেখলে মনে হবে যেন দুজনে যমজ ভাই।’

‘যদি আমরা যমজ তৈরি করতে পারি তাহলে একজনকে হিমাগারে সংরক্ষণ করা হবে। তাহলে আমরা প্রতি ২০-৩০ বছর পরপর একজন মেসিকে মাঠে দেখতে পাবো। সবকিছু ঠিক থাকলে সেই মেসিও আসল মেসির মতোই হবে।’

মেসির মতো খেললেও বার্সেলোনার মেসি হতে পারবে কিনা ওই ক্লোন সে বিষয়ে অবশ্য কোনো নিশ্চয়তা দিতে পারছেন না নাভারো, ‘জেনেটিক্স আমাদের সুযোগ করে দিয়েছে। ক্লোন মেসি হয়তো আসল মেসির সমস্ত গুনাগুণ নিয়ে জন্মাবে। কিন্তু দিন শেষে মেসির ফুটবলীয় ক্ষমতা সম্পূর্ণ আলাদা বিষয়।’

Reneta

‘একটা বিষয় সম্পূর্ণ পরিষ্কার, জীনগতভাবে হয়তো সমস্ত গুণ থাকবে। তবে শিক্ষাগত, অবস্থা ও পরিবেশেরও একটা ব্যাপার কাজ করে। মেসি হল মেসি। জেনেটিক্সের কারণে আজ সে এপর্যায়ে এমনটা মোটেও বলা যাবে না। সে প্রকৃতি প্রদত্ত, বেড়ে উঠেছে লা মাসিয়ায়। আর হ্যাঁ, তাকে কিন্তু বড় হয়ে ওঠার জন্য হরমোনের চিকিৎসাও নিতে হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানী বিজয় সরণি ফ্লাইওভারের নিচে কাঁচা বাজারে আগুন

পরবর্তী

ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে একমাস সময় নিয়েছে কর্তৃপক্ষ

পরবর্তী

ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে একমাস সময় নিয়েছে কর্তৃপক্ষ

কার্যকর সমাধান কোন পথে?

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT