চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লেমন ইউনি ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ১৩, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে আয়োজিত ক্রিকেট আসর ‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে’ টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি। রোববার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে এক উইকেটে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি।  এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাতীয় দলের পেসার আল-আমিন হোসেন ফাইনালে কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে শেষ দুটি বল মোকাবিলা করে দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন।

এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। শুরুটা ভাল হয়নি তাদের। ৫ রান তুলতেই সাজঘরে ফেরেন দুই ব্যাটসম্যান।

দলের সঙ্গে আল-আমিন

তারপর অবশ্য মেট্রোপলিটন স্বস্তি পায় সাইদুর রহমানের ব্যাটে। ২৫ বলে ৯ ছয় আর ৩ চারে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। সাইদুর ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি। নির্ধারিত সাত ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৭ রান তোলে তারা।

জবাব দিতে নেমে দলীয় ১৬ রানে বিদায় নেন বাংলাদেশ ইউনিভার্সিটির জোশি। ৪০ রান তুলতে দলটি হারিয়ে বসে চার-চারজন ব্যাটসম্যানকে।

৫৮ রানে ষষ্ট উইকেটে পড়ার পর শেষ জুটি ছিলেন সোহেল রানা এবং আল-আমিন হোসেন। ষষ্ট ওভারে আট রান নিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখান সোহেল। শেষ ওভারে দুই রান দরকার ছিল।  স্ট্রাইকে আল-আমিন।  প্রথম বল ডট দেন। দ্বিতীয় বল ওয়াইড হওয়ায় টুর্নামেন্টের নিয়মানুযায়ী দুই রান যোগ হয়। সেই সঙ্গে উল্লাসে ভাসে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ইউনিভার্সিটিটি।

বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. জালাল ইউনুস। চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি ‘প্রাইজমানি’ পেয়েছে ৫ লাখ টাকা। আর রানার্সআপ সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি পেয়েছে ২ লাখ টাকা।

Reneta

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন সাবেক তারকা আতহার আলী খান, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটের ‘থ্রি ক্রিকস’ বরাবরের মতোই এবারও এই আসরের আয়োজন করে।

৩২টি ইউনিভার্সিটি নিয়ে আয়োজিত এই আসরে টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির মেহরাব হোসেন জোশি। তিনি মোট ১৮৬ রান করেন। ‘ম্যান অফ দ্য ফাইনাল’ বাংলাদেশ ইউনিভার্সিটিকে জয় এনে দেওয়া মোহর শেখ অন্তর। ৪ রান খরচ করে তিনি ৪ উইকেট নেন।

মাস খানেক আগে বাংলাদেশ ইউনিভার্সিটি ইংল্যান্ডের প্রতিষ্ঠান লাস্ট ম্যান স্ট্যান্ডসের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। তিন বছর আগে তারা ভারতে আয়োজিত বিবেক কাপেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেবার কিংবদন্তি বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির হাত থেকে পুরস্কার গ্রহণ করে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ইউনিভার্সিটি
শেয়ারTweetPin1

সর্বশেষ

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT