স্প্যানিশ লা লিগার মহাযুদ্ধ এল ক্লাসিকোতে নেইমারকে পেতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা। কিন্তু তাতে খুব একটা কাজ হবে বলে মনে হচ্ছে না। কেননা স্প্যানিশ ফুটবল কমিটির কাছে তারা যে আপিল করেছিল, তা আমলে নেয়া হয়নি। এবার ক্লাবের পক্ষ থেকে ক্রীড়া আদালতে যাওয়ার কথা বলা হচ্ছে।
মালাগার বিপক্ষে ০-২ গোলে হেরে যাওয়া ম্যাচে রেফারিকে ব্যঙ্গ করেন বার্সা তারকা। স্প্যানিশ লিগের নিয়মানুযায়ী কোনও খেলোয়াড় রেফারিকে অপমানজনক অঙ্গভঙ্গি করলে একাধিক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়।
দুই হলুদ কার্ড দেখায় এমনিতে পরের ম্যাচটিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারতেন না নেইমার। এরপর অঙ্গভঙ্গি বিষয়ক নিষেধাজ্ঞা পাওয়ায় ২৩ এপ্রিলের এল ক্লাসিকো এবং ওসাসুনার বিপক্ষে খেলা হচ্ছে না।
ক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে, ক্রীড়া আদালতে যাওয়ার পর শুনানিতে সময় দেয়া হলে এল ক্লাসিকোতে খেলতে হয়তো ছাড়পত্র পাবেন নেইমার।








