চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাসিকোতে জার্সি খুললেই দল জেতে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

জার্সি খুলেই কী দল জেতানো সম্ভব? শুরুতেই মনে হতে পারে কুসংস্কার। তবে রোনালদো এবং মেসি যা দেখিয়েছেন তাতে ঘোর বাস্তববাদীও ভুগতে পারেন দ্বিধায়। ক্লাসিকোতে দুই মহাতারকার জার্সি খুলে উদযাপন করার দৃশ্য যেমন সৃষ্টি করেছে গোল উদযাপনের এক ভিন্ন মাত্রা, তেমনি জন্ম দিয়েছে একটি প্রশ্নেরও- সত্যিই কী জার্সি খুলে ম্যাচ জেতানো সম্ভব?

গত মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’তে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের একদম অন্তিম মুহূর্তে গোল করে বার্সাকে জিতিয়েছিলেন লিওনেল মেসি। সেই গোলের পরপরই আনন্দের আতিশয্যে রিয়াল সমর্থকদের দিকে নিজের জার্সি খুলে উঁচিয়ে ধরেন মেসি। ওই ম্যাচে কাতালানরা জয় পায় ৩-২ ব্যবধানে। এমন কাণ্ডে অবশ্য নগদ নারায়ণও জুটেছিল বার্সা তারকার কপালে। রেফারির হলুদ কার্ড।

স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রোনালদো যেন ফিরিয়ে আনতে চাইলেন মেসির স্মৃতিই। গত রোববার ন্যু ক্যাম্পে ১-১ সমতায় থাকা ম্যাচের ৮০ মিনিটে রিয়ালকে দারুণ এক গোলে এগিয়ে নেন সিআর সেভেন। গোল করেই ন্যু ক্যাম্পের বার্সা সমর্থকদের দিকে উঁচিয়ে ধরলেন নিজের জার্সি। পরিণতি চিরপ্রতিদ্বন্দ্বীর মতই। হলুদ কার্ড।

অবশ্য রোনালদোর ভাগ্য মেসির মত ভালো না। গোলের দুই মিনিট পরেই ডাইভ দেওয়ার অভিনয় করার জন্য দ্বিতীয় হলুদের সঙ্গে লালকার্ডও জুটেছে সিআর সেভেনের কপালে। সঙ্গে রেফারিকে ধাক্কা দেওয়ার অপরাধে আরও চার ম্যাচের নিষেধাজ্ঞা। তবে কাজের কাজ ঠিকই সেরে ফেলেছিলেন রোনালদো। দলকে দেখিয়েছেন জয়ের পথ। পরে দশ জনের দল নিয়েও ৩-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT