চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাসরুম নয়, ঠিকানা হলো কবরে

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৩:২১ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

রঙমিস্ত্রী বাবার স্বপ্ন ছিলো সাবিহা একদিন চিকিৎসক হবে। সেই যোগ্যতার প্রমাণও রাখছিলো সে। সেগুনবাগিচার বেগম রহিমা আদর্শ উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর সবচেয়ে মেধাবী ছাত্রীটি জেএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে সুযোগ পায় তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তি হওয়ার।

আজ ছিলো বাবার স্বপ্নপূরণে সাবিহার নতুন যাত্রা; নতুন স্কুলে ভর্তি হওয়ার দিন। কিন্তু সেই যাত্রা চিরদিনের মতো থামিয়ে দিলো ঘাতক বাসের চাকা। থেঁতলে যাওয়া শরীরের সঙ্গে ছিন্নভিন্ন হয়ে যায় এক মেধাবীর স্বপ্ন-সাধ।

শনিবার সকালে বাসের ধাক্কায় নিহত হয় সাবিহা আক্তার। স্কুলের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর সংবাদে তাৎক্ষণিক সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। একে হত্যাকাণ্ড দাবি করে এর বিচার দাবি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের।

ঢাকার সেগুনবাগিচার বেগম রহিমা আদর্শ উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন সাবিহা। জেএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তি হতে সকাল সাড়ে আটটার পর বার কাউন্সিলের কাছে ফুটপাত দিয়েই যাচ্ছিল সে।

কিন্তু পিছন থেকে দ্রুত গতির একটি বাস পরপর দু’বার ধাক্কা দেয় সাবিহাকে। তার সহপাঠীরা বলেন, তখনই বাসটা থামানো দরকার ছিলো। হাসপাতালে নেওয়ার দরকার ছিলো। সেটা না করে তার উপর দিয়েই চলে যায় বাসটি। পুরো শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় সাবিহার।

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দেড়ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। ছুটি দেওয়া হয় স্কুল।

Reneta

শিক্ষকরা বলেন,সবসময় এমন দ্রুতগতিতে গাড়ি চলে, কখনো শাস্তিমুলক ব্যবস্থা ড্রাইভারদের বিরুদ্ধে নেওয়া হয় না। সে যেমন মেধাবী ছিলো তেমন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলো। শিশু একাডেমী থেকেও অনেক পুরস্কার পেয়েছে। এই ঘটনায় শুধু পরিবারই নয়, মুষড়ে পড়েছেন তার সহপাঠীরাও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাজধানী- সড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা কমতে পারে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT