চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাসরুমে গরুর পায়চারি, ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৯
অদ্ভুতুড়ে
A A
ভারত-ক্লাসরুমে গরু

খুব মনোযোগ দিয়ে ক্লাস করছেন ভারতের স্বনামধন্য একটি পাবলিক প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বাইরে ঝুম বৃষ্টি।

ঠিক এই সময় হঠাৎ করে খোলা দরজা দিয়ে ক্লাসে বড়সড় একটি গরু ঢুকে পড়ল। শিক্ষক-শিক্ষার্থী সবাই হতভম্ব! শিক্ষকসহ কয়েকজন শিক্ষার্থী গরুটিকে তাড়িয়ে ক্লাসরুম থেকে বের করে দেয়ারও চেষ্টা করছেন।

কিন্তু গরুটির যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই! আপন মনে সে হেলেদুলে ঘুরে বেড়াচ্ছে পুরো ঘরে। মাঝেমাঝে আবার বেঞ্চে বসে থাকা দুয়েকজন শিক্ষার্থীর দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা কেউ কেউ ভয় পেয়ে বেঞ্চ থেকে উঠে সরে যাচ্ছেন।

ঘটনাটি বলিউডের কোনো কমেডি চলচ্চিত্রের দৃশ্য নয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বম্বে’তে সত্যিই ঘটেছে এমনই একটি হাস্যকর ঘটনা।

এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। পোস্ট হওয়ার পর থেকেই ভাইরাল এই ভিডিও। ভিডিওটি নিয়ে নানারকম হাস্যরস চলছে ভার্চুয়াল দুনিয়ায়।

ভিডিওতে দেয়া তথ্য অনুসারে, ঘটনাটি ঘটেছে শনিবার। অবশ্য আইআইটি বম্বে ক্যাম্পাস কর্তৃপক্ষ বলছে ভিডিও দেখে এটা পরিষ্কার হওয়া যাচ্ছে না ঘটনাটি কখন এবং কোথায় ঘটেছে।

Reneta

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে বার্তা সংস্থা আইএএনএস’কে জানিয়েছে তারা।

শিক্ষার্থীদের দাবি, বাইরে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে গরুটি আশ্রয়ের আশায় ক্লাসরুমের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে থাকতে পারে। তীব্র বৃষ্টি থেকে বাঁচতে ওই ক্যাম্পাসের ভেতর একটি চিতাবাঘের আশ্রয় নেয়ার ঘটনাও ঘটেছিল বলে জানিয়েছে এনডিটিভি।

Cow entering IIT BOMBAY without clearing JEE Advanced?? ???. A cow entering an IIT Bombay classroom ? pic.twitter.com/i7taJ2TPOd

— Mayur Borkar (@imayurborkar) July 29, 2019

এর মাত্র কয়েক সপ্তাহ আগেই বম্বে ক্যাম্পাসেই এক ইন্টার্ন শিক্ষার্থী পাগলা ষাঁড়ের হামলার শিকার হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গরুভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT