চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাব বদলে আগের ভুল করতে চান না নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

নেইমারকে ঘিরে সান্তোস থেকে বার্সেলোনায় আসা নিয়ে জল কম ঘোলা হয়নি। ব্রাজিলিয়ান তারকা এবং তার বাবা প্রকৃত মূল্য লুকিয়েছিলেন অভিযোগে নেইমারের নামে আদালতে মামলা ঠুকে দিয়েছিল সাবেক ক্লাব সান্তোস। জড়াতে হয়েছিল কর সংক্রান্ত ঝামেলাতেও। এবার তাই সতর্ক ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়। আর্থিক ঝুঁকির বিষয়গুলোতে পর্যাপ্ত ‘নিরাপত্তা’ পেলেই কেবল পিএসজিতে যাবেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর খবর এমনই।

নেইমারকে দলে টানতে ২২২ মিলিয়ন ইউরো খরচ করতে রাজী পিএসজি। সঙ্গে কর এবং অন্যান্য খরচসহ অর্থের অংকটা পৌঁছাতে পারে ৩০০ মিলিয়ন ইউরোর দোরগোড়ায়। ফরাসী জায়ান্টদের জন্য এত বিশাল খরচ বোঝা যাবে না তো?

ব্রাজিলিয়ান তারকার ভাবনায়ও আছে বিষয়টি। বার্সায় পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে তবেই পিএসজির সঙ্গে চুক্তিতে আসতে চান নেইমার। খেলোয়াড় কেনা-বেচা নিয়ে ফিফার যে ফেয়ার প্লে নিয়মটি আছে সেটির খাঁড়ায় পড়তে হতে পারে পিএসজিকে, বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তেমেউ একপ্রকার সতর্কই করে দিয়েছেন ফরাসী জায়ান্টদের। তাই নেইমার চাচ্ছেন সব নিয়ম মেনে তবেই যেন তাকে দলে নেয় পিএসজি।

নেইমারকে পেতে হলে বেশ কিছু ফুটবলারকে ছেড়ে দিতে হবে পিএসজিকে। সঙ্গে ৩০০ মিলিয়ন ইউরোর চেয়ে বেশী আয় দেখাতে হবে ক্লাবটিকে। ফিফার ফেয়ার প্লের নিয়ম অনুযায়ী কোন ক্লাবই আয়ের চেয়ে ব্যয় বেশী করতে পারবে না। তাই বিষয়গুলোর ব্যাপারে আগে থেকেই সতর্ক পদক্ষেপ ফেলতে চান নেইমার। সব আইন-কানুন মেনে তবেই তাকে দলে টানতে হবে বলে পিএসজিকে সোজা-সাপ্টা জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT