চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রেস্ট সিকিউরিটির পরিচালক ওহিদুজ্জামান গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের পরিচালক মো. ওহিদুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার সকালে রাজধানীর খিলক্ষেতের লেকসিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির রমনা গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক চ্যানেল আই অনলাইনকে জানান, ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের বিরুদ্ধে পল্টন থানায় প্রতারণার অভিযোগে মামলা ছিল। ওই মামলায় প্রতিষ্ঠানের পরিচালক ওহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতারণা ও অর্থ আত্মসাতের বিষয়ে ওহিদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত ৬ জুলাই নোয়াখালীর লক্ষীপুরের মাইজদি সীমান্ত এলাকা থেকে ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানাকে গ্রেপ্তার করে ডিবির রমনা বিভাগ।

গত ২৫ জুন রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ক্রেস্ট সিকিউরিটিজের বিও হিসাবধারী বিনিয়োগকারীরা

Reneta

এর আগে গত ২৩ জুন বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করে গা ঢাকা দেয় শেয়ার ও ইউনিট বেচা-কেনার মধ্যস্থতাকারী ক্রেস্ট সিকিউরিটিজের মালিকেরা।

ওইদিন থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। তাকে খুঁজে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ওই হাউজের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগ করা বিনিয়োগকারীরা।

এই ঘটনার পরপরই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তড়িৎ গতিতে পদক্ষেপ নেয়। তারা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২ প্রতিনিধিসহ ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। যে কমিটি বিনিয়োগকারীদের অর্থ লুপাটের পরিমাণসহ বিস্তারিত তুলে ধরবে।

একইসঙ্গে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করলেও তারা কেনো মুঠোফোনে ম্যাসেজ পায়নি, এজন্য সিডিবিএলের কোন ঘাটতি আছে কিনা, তা অনুসন্ধান করবে।

এছাড়াও হাউজটির মালিকরা যেনো বিদেশে যেতে না পারে, সেলক্ষে ডিএসই থেকে পল্টন থানায় অভিযোগ করা হয়। একইসঙ্গে মালিকদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করে। এখন তাদের ১০টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT