চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়াক্ষেত্রেও মর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৭
বাংলাদেশ
A A

শুধু অথনৈতিক উন্নয়নই নয়, ক্রীড়াক্ষেত্রেও মর্যাদা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই খেলাধুলায় তরুণদের মেধা বিকাশের সুযোগ করে দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

রাজধানীর নৌবাহিনী সুইমিং কমপ্লেক্সে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশে যারা খুব স্বাভাবিকভাবে নদী-পুকুর থেকে, প্রকৃতির সাথে মিশে সাঁতার শিখেছে তাদেরকে একটি উন্নতমানের প্রতিযোগিতামূলক সাঁতারশিক্ষা প্রদান করা সরকারের লক্ষ্য। তাই গ্রামগঞ্জ থেকে সাঁতারুর খোঁজে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আজ আমি অতি আনন্দিত যে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাঁতারুরা অংশগ্রহণ করে পদক নিয়ে আসছেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।’

তবে তাদেরকে সরকারিভাবে উপযুক্ত প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা এর আগে ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের চেষ্টায় এবার তা করা সম্ভব হয়েছে।

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ সুইমিং ট্যালেন্ট হান্ট ৬৪টি জেলা থেকে মেধা অন্বেষণের মধ্য দিয়ে বেরিয়ে আসা খুদে সাঁতারুরা যে নৈপুণ্য দেখালো, ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

Reneta

‘বাংলাদেশের মানুষই একসময় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। সুতরাং আমরা যে পারি, আমরা সেটি প্রমাণ করতে পেরেছি,’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার অন্যান্য আন্তর্জাতিক খেলার পাশাপাশি বিভিন্ন দেশজ খেলাকে গুরুত্ব দিচ্ছে এবং সেগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে চর্চার ব্যবস্থা করছে। খেলাধূলার মধ্য দিয়ে ছেলেমেয়েরা শারীরিকভাবে সুগঠিত হবে, মানসিক দিক থেকে উদার হবে, মানসিক শক্তি পাবে, তাদের ভেতর আত্মবিশ্বাস জেগে উঠবে। লেখাপড়া শেখার পাশাপাশি খেলাধূলাকেও গুরুত্ব দেয়ার পরামর্শ দেন তিনি।

দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুদের পদক অর্জনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশি খেলোয়াড়রা বিদেশের মাটিতে নিজের দেশের সুনাম অক্ষু্ণ্ন রেখেছেন। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় এসেই চেষ্টা করেছে ক্রীড়াক্ষেত্রে ছোট শিশু, তরুণ-তরুণী, যুবসমাজ কীভাবে সম্পৃক্ত হতে পারে, প্রতিযোগিতায় অংশ নিতে পারে এবং শুধু দেশে নয়, দেশেও বাইরেও কীভাবে মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারে।

আয়ারল্যান্ডের সঙ্গে বুধবারের ক্রিকেট ম্যাচে জয়ের মাধ্যমে বাংলাদেশের র‌্যাংক ৬-এ উঠে আসায় আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, একসময় বিশ্বের সেরা থাকা অনেক বড় বড় দলকে একে একে পেছনে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল এ অবস্থানে উঠে এসেছে। আগে শ্রীলঙ্কা ছিল ৬ নম্বরে, আর এখন বাংলাদেশ। এক সময় ওয়ার্ল্ডকাপ ক্রিকেটেও বাংলাদেশ জয় পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ক্রীড়া অঙ্গনে শিশুকিশোরদের মেধাবিকাশের উদ্দেশ্যে প্রতিটি উপজেলায় একটি করে খেলার মাঠ করে দেয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসাঁতার
শেয়ারTweetPin

সর্বশেষ

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৪, ২০২৬

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬
ছবি: রূপনগর থানা বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম।

রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম

জুলাই ১৪, ২০২৬

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT