চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যাওয়ার্ড ২০২১ জিতল ‘নগদ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

ডাক বিভাগের দ্রুতবর্ধনশীন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ অন্যতম সম্মানজনক পুরস্কার ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেছে।

সমন্বিত ক্যাম্পেইন (আইএমসি বা ৩৬০ ক্যাম্পেইন) ‘সব হবে নগদ-এ’-এর বাজারে আলোড়ন সৃষ্টির কারণে পুরস্কারটি অর্জন করে ‘নগদ’।

বাংলাদেশে ব্র্যান্ডিংকে ব্যবসায়ী নীতির একটি কর্মকৌশল হিসেবে দাড় করাতে কাজ করছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। প্রতিষ্ঠানটি ‘নগদ’-কে ক্রিয়েটিভ কমিউনিকেশনে এ বছরের সেরা পুরস্কার ঘোষণা করে। একই ক্যাম্পেইনের আওতায় অন্য আরেকটি ক্যাটাগরিতে ব্রোঞ্জ পুরস্কারও জিতেছে ‘নগদ’।

Banglabid

গত শনিবার সন্ধ্যায় বিবিএফ আয়োজিত ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। কান লায়নস ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব ক্রিয়েটিভিটির সহযোগিতায় বিবিএফ এই অনুষ্ঠানের আয়োজন করে। ক্রিয়েটিভ মার্কেটিং কমিউনিকেশনের জগতে দেশের সেরা পুরস্কার এটি। এবারের আয়োজনটি ছিল এই পুরস্কার প্রদানের দশম সংস্করণ।

এই প্রতিযোগিতায় বিজ্ঞাপন, যোগাযোগ, ব্র্যান্ড বিপণন, পণ্য অথবা সেবার উদ্ভাবন এবং দক্ষতার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। সমন্বিত এই ক্যাম্পেইনের কার্যকারিতার বিষয়গুলোতে অবশ্যই মূল সূচকগুলোর প্রতিফলন থাকতে হবে। এ ছাড়া তিন বা ততোধিক মিডিয়া প্ল্যাটফর্মে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ক্যাম্পেইনের কাভারেজ থাকতে হবে। ব্র্যান্ড ফোরাম এবার ২০১৯ সালের মে মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত চালু হওয়া ক্যাম্পেইনগুলোর মধ্য থেকে ২৬টি ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে।

‘নগদ’-এর ‘সব হবে নগদ-এ’ ক্যাম্পেইনের মাধ্যমে সব ধরনের লেনদেনে গ্রাহকদের কীভাবে আরও বেশি সুবিধা দেওয়া যায়, সে বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই ক্যাম্পেইনের মূল আকর্ষণ ছিল অত্যন্ত সহজ উপায়ে ‘নগদ’ অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া।

Reneta

দেশে একমাত্র এমএফএস প্রতিষ্ঠান ‘নগদ’, যে *১৬৭# ডায়াল করে পিন সেট করার মাধ্যমে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া চালু করেছে। এই প্রক্রিয়ায় কয়েক সেকেন্ডে একজন ব্যক্তি ‘নগদ’ অ্যাকাউন্ট খুলতে পারেন।

ব্র্যান্ড ফোরামের সম্মানজনক পুরস্কার জেতার বিষয়ে ‘নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক বলেন, ‘আমরা শুরু থেকেই চেয়েছি খুব সহজে সারা দেশের মানুষের কাছে ‘নগদ’-কে পৌঁছে দিতে। একই সঙ্গে মানুষের মধ্যে আর্থিক বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টাও করেছি আমরা। এ ছাড়া আমাদের মূল চাওয়া আর্থিক অন্তর্ভূক্তি; যেখানে ‘নগদ’ দেশের মানুষকে এমন একটি প্ল্যাটফর্ম দিয়েছে, যার মাধ্যমে মানুষ আর্থিক লেনদেনে স্বাধীনতা উপভোগ করছে। সহজ ও শর্তহীন সেবা এবং একই সঙ্গে মানুষকে স্পর্শ করে এমন সব ক্রিয়েটিভ কমিউনিকেশন্সগুলো এক্ষেত্রে আমাদেরকে সাহায্য করেছে মানুষের হৃদয়ে সহজেই জায়গা করে নিতে। আশা করি গুণগত সেবা কাঠামো তৈরির পাশাপাশি সেরা ক্রিয়েটিভগুলো খুব শিগগরিই আমাদের পরিকল্পনা অনুযায়ী দেশের এক নম্বর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হয়ে উঠতে সাহায্য করবে।’

অনেক স্বল্প সময়ে মোবাইল পেমেন্টের ক্ষেত্রে ‘নগদ’ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমানে ৫ কোটি ৪০ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ‘নগদ’ দৈনিক লেনদেন করছে ৭০০ কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT